আজ বিকালের ফ্লাইটে দেশের বাইরে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (১লা অক্টো বর) টেলিফোনে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তামিম ইকবাল বলেন, আমি বিকালের ফ্লাইটে দেশের বাইরে যাচ্ছি। অনুরোধ থাকবে, ক্রিকেটকে বাঁচানোর জন্য এই জিনিসগুলো আপনারা করেন। এই ইলেকশনটা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এসবই আপনারা জানেন। এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন, যদি আপনাদের কাছে মনে হয় যে আমি যা বলেছি সেটা ঠিক।
এর আগে গুঞ্জনকে সত্যি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বুধবার (১লা অক্টোবর) মনোনয়ন প্রত্যাহারের পর তামিম এই নির্বাচন প্রক্রিয়াকে দেশের ক্রিকেটের জন্য ‘কালো দাগ’ হিসেবে অভিহিত করেন এবং তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
গণমাধ্যমের মুখোমুখি হয়ে তামিম বলেন, ‘আপনারা জানেন যে আমরা আজকে আমাদের নমিনেশনটা প্রত্যাহার করেছি। আমিসহ প্রায় ১৪-১৫ জনের মতো প্রত্যাহার করেছি। এবং কারণটা খুবই পরিষ্কার। আমি শুরু থেকেই একটা কথা বলে আসছি যে ইলেকশনটা কোন দিকে যাচ্ছে বা কীভাবে হচ্ছে, এ জিনিস নিয়ে আপনারা সবাই এখন পরিষ্কার।’
তামিমের মতে, বিসিবি নির্বাচনে স্বচ্ছতার অভাব ছিল এবং খেয়ালখুশি মতো সব করা হয়েছে। হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি শুধুএটাই বলবো, যারা বোর্ডেআছেন তারা যদি এভাবেই নির্বাচন করতে চান তাহলে করতেই পারেন। জিততেই পারেন। কিন্তু আজ ক্রিকেট হেরে গেছে।’
বার্তা বাজার/এস এইচ






