ঢাকা   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আমি নিশ্চিত এসব বিশেষ মুহূর্ত মিস করতে যাচ্ছি : মেসি

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পিএম

আমি নিশ্চিত এসব বিশেষ মুহূর্ত মিস করতে যাচ্ছি : মেসি

আমি নিশ্চিত এসব বিশেষ মুহূর্ত মিস করতে যাচ্ছি : মেসি

স্পোর্টস ডেস্ক : ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামার আগে স্বভাবতই তিনি বেশ আবেগঘন পরিস্থিতি পার করছেন। অনুশীলনে হাসিখুশি দেখা গেলেও জাতীয় দলের সঙ্গে মুহূর্তগুলো মিস করার কথা জানালেন এই আলবিসেলেস্তে মহাতারকা।

এজেইজার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন কমপ্লেক্সে অনুশীলন করছে লিওনেল স্কালোনির দল। সেখানকার কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিয়েছেন মেসি। কঠোর অনুশীলন কিংবা সতীর্থদের সঙ্গে উৎফুল্ল সেসব ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমি নিশ্চিত এসব বিশেষ মুহূর্ত মিস করতে যাচ্ছি।’

সতীর্থদের পাশে হাসিমুখে অনুশীলন করছেন– এমন সব ছবির মধ্যে একটি ছবি বিশেষভাবে নজর কাড়ে। এতে দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্য এবং এমনকি মাঠ ও এএফএ কর্মীদের মাঝে ছিলেন সভাপতি ক্লাদিও তাপিয়াও। ইতোমধ্যে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিও মেসির বিদায়ী ম্যাচ-পূর্ব অনুশীলনে যোগ দিয়েছেন।

আর্জেন্টিনা জাতীয় দলে মেসির জমকালো বিদায়ী ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল (বুধবার) ভোর ৫টায়। বুয়েন্স আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামে ম্যাচটিতে মেসিদের প্রতিপক্ষ বেনিন। নিঃসন্দেহে ম্যাচটি অত্যন্ত আবেগঘন হতে যাচ্ছে ফুটবলবিশ্বের জন্য। এই ম্যাচের জন্য বিশেষভাবে ডাক পাওয়া অন্য খেলোয়াড়দের মধ্যে ওতামেন্দি ছাড়াও রয়েছেন রদ্রিগো ডি পল (ইন্টার মায়ামি) এবং জিওভানি লো সেলসো (রিয়াল বেটিস)। তবে তারা শুরুর একাদশে থাকবেন কি না কিংবা কতক্ষণ খেলার সুযোগ পাবেন তা দেখার বিষয়।

অপ্রত্যাশিত কোনো পরিস্থিতি না ঘটলে ধারণা করা হচ্ছে বেনিনের বিপক্ষে ম্যাচে মেসি পুরো ৯০ মিনিটই খেলবেন। আর মনুমেন্তাল স্টেডিয়ামটি কানায় কানায় পূর্ণ থাকবে এবং সেখানে কেবল ম্যাচই নয়, বরং থাকছে নানা চমক ও অতিথি শিল্পীদের পরিবেশনা। পাশাপাশি উপস্থিত থাকবেন ২০২২ সালের কাতার বিশ্বকাপে মেসির সঙ্গে শিরোপাজয়ী দলের প্রায় সব খেলোয়াড়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন