সংক্ষিপ্ত স্কোর: আফগানিস্তান ৬ ওভারে ৩৩/৩ (গুরবাজ ৭*, ইশাক ১*; ইব্রাহিম ১৫, অটল ১০, রাসুলি ০)
পাওয়ার প্লেতেই আফগানদের চেপে ধরেছে বাংলাদেশ। দুই ওপেনারকে দুই ওভারে ফেরানোর পর ষষ্ঠ ওভারে নতুন ব্যাটার রাসুলিকেও রানআউটে ফিরিয়েছে তারা। তাতে ৩১ রানে তৃতীয় উইকেটের পতনে চাপে পড়েছে আফগান দল। পাওয়ার প্লের ৬ ওভারে আফগান দল ৩ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ৩৩ রান।
তানজিমের আঘাতে ফিরলেন অটল
নাসুমের আঘাতের পরের ওভারে টিকতে পারেননি আরেক ওপেনার সেদিকুল্লাহ অটলও। ১০ রানে তানজিম হাসান সাকিবের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। তাতে পাওয়ার প্লেতেই ৩১ রানে পড়ে দ্বিতীয় উইকেট।
নাসুমের ঘূর্ণিতে বোল্ড ইব্রাহিম
টস জিতে ব্যাটিং নিয়ে আগ্রাসী ব্যাটিং করছিলেন দুই ওপেনার ইব্রাহিম জাদরান ও সেদিকুল্লাহ অটল। চতুর্থ ওভারে ২৫ রানের শুরুর জুটি ভাঙেন নাসুম আহমেদ। তার দারুণ ঘূর্ণিতে ১৫ রানে বোল্ড হন ইব্রাহিম। তার ১০ বলের ইনিংসে ছিল ৩টি চার।
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
শারজায় প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে ফিল্ডিয়ে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
একাদশে কারা
বাংলাদেশ একাদশ: জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, নুরুল হাসান, শামীম হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান (অধিনায়ক), মোহাম্মদ নবী, শরফুদ্দিন আশরাফ, নূর আহমেদ, মোহাম্মদ ইশাক ও ফরিদ আহমেদ।






