ঢাকা   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

সহজ ম্যাচ কঠিন করে ৪ উইকেটের জয় পেল বাংলাদেশ

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩৪ এএম

সহজ ম্যাচ কঠিন করে ৪ উইকেটের জয় পেল বাংলাদেশ

শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ নাবি ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিংয়ে বাংলাদেশ দলকে ১৫২ রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তান। জবাবে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ফিফটিতে ৬ উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে জেতে বাংলাদেশ।

এর আগে, টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। পাওয়ারপ্লেতেই আফগানরা হারায় তিন উইকেট, দলীয় ৪০ রানেই প্যাভিলিয়নে ৪ ব্যাটার। সেখান থেকে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ৩৩, মোহাম্মদ নাবীকে নিয়ে ২২ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ। গুরবাজ ৩১ বলে ৪০ করে আউট হলে ঝড় তোলেন নাবী।

২৫ বলে ৩৮ করে তাসকিনের বলে আউট হওয়ার আগে তাসকিনকেই ৪ বলে মারেন ৩ ছক্কা। শেষমেশ আফগানদের ইনিংস থামে ৯ উইকেটে ১৫১ রানে, শরাফুদ্দিন আশরাফ ১২ বলে করেন ১৭ রান। ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন, ৩৪ রান খরচে ২ উইকেট তানজিম হাসান সাকিবের।

১৫২ রানের টার্গেটে টাইগারদের শুরুটা হয় দুর্দান্ত। পাওয়ারপ্লেতে ৫০, ১০ ওভারে ৯৫; বিনা উইকেটে। প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং জুটি থেকে আসে একশো রান,। প্রথম উইকেটও পড়ে দলীয় ১০৯ রানে। দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচেই বাংলাদেশি দুই ওপেনার পান ফিফটির দেখা।

৩৭ বলে ৫৪ করে আউট হন পারভেজ হোসেন ইমন, সমানসংখ্যক বলে তানজিদ হাসান তামিমের রান ৫১। ৯ বলের মধ্যে মাত্র ২ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ দল; ৬ উইকেট হারায় ২৫ বল আর ৯ রানের ব্যবধানে। যদিও শেষমেশ নুরুল হাসান সোহানের ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

/এএস

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন