ঢাকা   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

১৪ বছর পর ভারতে আসছেন মেসি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০১:১৬ এএম

১৪ বছর পর ভারতে আসছেন মেসি

লিওনেল মেসি সবশেষ ভারতে এসেছিলেন ২০১১ সালে। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন সেবার। পাশাপাশি বাংলাদেশে এসে নাইজেরিয়ার বিপক্ষে খেলেন। ১৪ বছর পর এবার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার অধিনায়ক হয়ে ভারত সফরে আসছেন তিনি।

ব্যক্তিগত সফরে আগামী ডিসেম্বরে ভারতে আসার খবরটি নিওনেল মেসি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।

৩৮ বছর বয়সী মেসি বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিকমাধ্যমে আসন্ন ভারত সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘এই ডিসেম্বরে ভারতের মতো সুন্দর একটি দেশে যাওয়ার জন্য আমি রোমাঞ্চিত। কলকাতা, মুম্বাই, নয়া দিল্লি এবং সম্ভবত আরও একটি শহরের আইকনিক স্টেডিয়ামে কনসার্ট, যুব ফুটবল ক্লিনিক, প্যাডেল কাপে অংশগ্রহণ এবং দাতব্য উদ্যোগ উন্মোচন করাটা হবে আনন্দের।’

এরপর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইন্টার মায়ামি ফরোয়ার্ড বলেছেন, ‘এই ইভেন্টগুলোর টিকিট শুধুমাত্র জেলা অ্যাপে পাওয়া যাবে। ভারতের সবচেয়ে বড় তারকা ও শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারাটাও হবে সম্মানের।’

আগামী ১২ ডিসেম্বরে কলকাতায় পা রাখবেন মেসি। কলকাতায় সফর শুরুর পর আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লিতে যাওয়ার কথা রয়েছে ৮ বারের ব্যালন ডি জয়ীর।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন