ঢাকা   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খেলা নিয়ে শঙ্কা, জ্বরে আক্রান্ত টাইগার ক্রিকেটার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পিএম

খেলা নিয়ে শঙ্কা, জ্বরে আক্রান্ত টাইগার ক্রিকেটার

খেলা নিয়ে শঙ্কা, জ্বরে আক্রান্ত টাইগার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ছিলেন না তাওহীদ হৃদয়। মিডল অর্ডারের এই ব্যাটারকে ছাড়াই জয় দিয়ে সিরিজ শুরু করে টাইগাররা। দ্বিতীয় ম্যাচেও হৃদয়ের খেলা নিয়ে জেগেছে শঙ্কা। শুক্রবার (০৩ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে আফগানিস্তান-বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ।

জানা গেছে, জ্বরে ভুগছেন হৃদয়। একই কারণে প্রথম ম্যাচেও ছিলেন না তিনি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এক মুখপাত্র ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন, ‘তার খেলার বিষয়টি এখনো নিশ্চিত নয়। সে অ্যান্টিবায়োটিকস নিচ্ছে এবং এখনো অসুস্থ। তবে দুদিন আগে বা গতকালের চেয়ে কিছুটা ভালো। আমরা মাঠে যাওয়ার পর তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। হৃদয়কে পর্যবেক্ষণে রেখেছে ফিজিও এবং বিসিবির মেডিকেল অফিসার।’

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধরী গণমাধ্যমকে বলেন, ‘দলের সঙ্গে যোগাযোগ হয়েছে। হৃদয় আগের চেয়ে তুলনামূলক ভালো আছে। তবে আপনাকে বুঝতে হবে, জ্বর কেটে গেলেও আপনার দুর্বলতা থাকতে পারে। যদি তেমনটা হয়ে থাকে, তাহলে দ্বিতীয় ম্যাচেও হয়তো তাকে পাওয়া যাবে না।’

আফগানিস্তান-বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস এবং নাগরিক টিভি। এ ছাড়া অনলাইনেও ম্যাচটি উপভোগ করার সুযোগ রয়েছে। দুই দলের এই সিরিজটি অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাডে।

আফগানিস্তানে সিরিজের ম্যাচগুলো সম্প্রচার করবে লেমার, মবি গ্রুপ ও মাই ইতিসালাত। পাকিস্তানে দেখাবে পিটিভি স্পোর্টস, টেন স্পোর্টস ও জিও। দেশটির ডিজিটাল প্ল্যাটফর্ম তামাশা ও মাইকোতেও দেখা যাবে ম্যাচটি। আর ভারতে দেখা যাবে ফ্যানকোডের মাধ্যমে। এছাড়া বিশ্বের বাকি সব দেশে বিনামূল্যে সরাসরি খেলা দেখা যাবে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের ইউটিউব চ্যানেলে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন