ঢাকা   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভারতকে ট্রফি দেননি, পাকিস্তান দিল সম্মান—গোল্ড মেডেল পাচ্ছেন নাকভি

Authorনিউজ রুম

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পিএম

ভারতকে ট্রফি দেননি, পাকিস্তান দিল সম্মান—গোল্ড মেডেল পাচ্ছেন নাকভি

দুবাইয়ে অনুষ্ঠিত ভারত–পাকিস্তান এশিয়া কাপ ফাইনালের এক সপ্তাহ পার হলেও ট্রফি বিতর্ক এখনো ঠান্ডা হয়নি। ভারতীয় দলের হাতে ট্রফি তুলতে অস্বীকৃতির ঘটনায় এসিসি সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভিকে ঘিরে বিতর্ক যতই বাড়ছে, পাকিস্তানে ততই তিনি প্রশংসিত হচ্ছেন।

সাম্প্রতিক ঘোষণায় জানা গেছে, নাকভিকে দেওয়া হবে ‘শহীদ জুলফিকার আলি ভুট্টো এক্সিলেন্স গোল্ড মেডেল’। পাকিস্তানের সিন্ধু ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল জানিয়েছেন, এই সম্মাননা দেওয়া হচ্ছে তাঁর ‘নৈতিক ও সাহসী অবস্থান’-এর স্বীকৃতি হিসেবে। জামালের ভাষায়, “এটা শুধু ক্রিকেট নয়; এটি মর্যাদা, সার্বভৌমত্ব এবং চাপের কাছে মাথা না নোয়ানোর প্রতীক। ভারতের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্কের টানাপোড়েনের সময়ে নাকভির দৃঢ় অবস্থান পাকিস্তানিদের মাথা উঁচু করেছে।”

করাচিতে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই গোল্ড মেডেল প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পাকিস্তান পিপলস পার্টির প্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। এ উপলক্ষে বিশেষ কমিটিও গঠন করা হয়েছে, যার নেতৃত্বে থাকবেন সিন্ধ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রধান খালিদ জামিল শামসি এবং কমিশনার করাচির স্পোর্টস ডিরেক্টর গুলাম মুহাম্মাদ খান।

প্রসঙ্গত, এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানকে হারানোর পর ভারতীয় দল নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। পরে ট্রফি নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন নাকভি। ভারতীয় দল কাল্পনিক ট্রফি হাতে ছবি তুলে উদযাপন করলেও নাকভি স্পষ্ট জানিয়ে দেন—“আমি কোনো ভুল করিনি, ক্ষমাও চাইনি, আর চাইবও না।”

 

বার্তা বাজার/এস এইচ

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন