ঢাকা   মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেসির ৩ অ্যাসিস্টে জয়ের ধারায় মায়ামি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১২:৩০ পিএম

মেসির ৩ অ্যাসিস্টে জয়ের ধারায় মায়ামি

জর্দি আলবা ও তাদেও আলেন্দের জোড়া গোলে নিউ ইংল্যান্ড রেভল্যুশনকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি।

এই জয়ে টানা দুই ম্যাচে জয়হীন থাকার হতাশা কাটিয়ে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থানে উঠে মেসিরা। ১৭ জয়, ৭ ড্র, আর ৮ হারে তাদের সংগ্রহ ৫৯ পয়েন্ট। বাকি দুটি ম্যাচ হাতে রেখে তারা দ্বিতীয় স্থানে থাকা এফসি সিনসিনাটির চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে আছে। সিনসিনাটির হাতে আছে একটি ম্যাচ। শেষ ছয় ম্যাচের মধ্যে এটি ছিল তাদের পঞ্চম পরাজয়। 

জিতলেও অবশ্য শিল্ড হাতছাড়া হয়েছে মায়ামির। অন্য ম্যাচে নিউইয়র্ক সিটিকে ১-০ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া। যার ফলে মায়ামিকে পেছনে ফেলে সাপোর্টার্স শিল্ড জিতে নিয়েছে তারা।

লিওনেল মেসি টানা দ্বিতীয় ম্যাচেও গোল পাননি, তবে দলের চার গোলের তিনটিতে অ্যাসিস্ট এসেছে তার পা থেকে। প্রথম গোল আসে ৩২তম মিনিটে। মেসির নিখুঁত থ্রু পাস ধরে জালে বল পাঠান আলেন্দে।

বিরতির ঠিক আগে ইনজুরি সময়ে প্রতিপক্ষের ডিফেন্স লাইনের সামনে থেকে বল কেড়ে নেন মেসি। এরপর পাস দেন জর্দি আলবাকে। সেটা ঠাণ্ডা মাথায় জালে পাঠান আলবা। 

৫৯তম মিনিটে একক প্রচেষ্টায় নিউ ইংল্যান্ডকে ম্যাচে ফেরান দোর তুরগেমান। মাঝমাঠ থেকে কার্লেস গিলের পাস ধরে তিনি মায়ামির ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে গোলরক্ষক রোকো রিওস নভোকে পরাস্ত করেন। তাতে ব্যবধান দাঁড়ায় ২-১।

নিয়মিত গোলরক্ষক অস্কার উস্তারির পরিবর্তে এই ম্যাচে পোস্ট সামলান রোকো রিওস নভো। গত মঙ্গলবার শিকাগো ফায়ারের বিপক্ষে ৫-৩ গোলে হেরে পাঁচটি গোল হজম করেছিলেন উস্তারি। তবে গোল খাওয়ার এক মিনিটের মধ্যেই জবাব দেয় ইন্টার মায়ামি। দ্রুত আক্রমণ থেকে আবারও মেসির পাসে গোল করেন আলেন্দে। এর তিন মিনিট পর দুর্দান্ত এক পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন জর্দি আলবা। অ্যাসিস্ট করেন তেলাস্কো সেগোভিয়া।

 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন