ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এশিয়া কাপে ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ায় স্বর্ণপদক পাচ্ছেন নাকভি

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ০১:৪৬ পিএম

এশিয়া কাপে ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ায় স্বর্ণপদক পাচ্ছেন নাকভি

চলমান এশিয়া কাপে ট্রফি নিয়ে নাটকীয় মুহূর্তের জন্ম দেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিএসি) সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। ভারতীয় দল ট্রফি নিতে অস্বীকৃতি জানালে তিনি মঞ্চ থেকে ট্রফি সরিয়ে নেন। ভারতের বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য পাকিস্তান সরকারের পক্ষ থেকে সম্মাননা পেতে যাচ্ছেন পিসিবি প্রধান! 

করাচিতে নাকভিকে সম্মাননা জানাতে আনুষ্ঠানিক এক পুরস্কার বিতরণীর আয়োজনের পরিকল্পনা চলছে। যেখানে তাকে ‘শহীদ জুলফিকার আলী ভুট্টো এক্সেলেন্স গোল্ড মেডেল’ প্রদান করা হবে। ওই অনুষ্ঠানে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারিকেও প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানের তারিখ এখনও চূড়ান্ত হয়নি।

এশিয়া কাপ ফাইনালে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল নাকভির কাছ থেকে ট্রফি ও পদক গ্রহণে অস্বীকৃতি জানালে তিনি ট্রফি ও বিজয়ীদের মেডেল নিজের হোটেল কক্ষে নিয়ে যান। পরে ট্রফি ও পদক সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে হস্তান্তর করা হলেও, সেগুলো কখন ও কীভাবে ভারতের কাছে পৌঁছাবে সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত আসেনি। 

পাকিস্তানের গণমাধ্যম দ্য নেশন-এর প্রতিবেদন অনুযায়ী, সিন্ধু ও করাচি বাস্কেটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট গুলাম আব্বাস জামাল নাকভিকে সম্মাননা দেওয়ার বিষয়টি ঘোষণা করেন। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে রাজনৈতিক ও ক্রীড়া সম্পর্ক যখন চরম উত্তেজনাপূর্ণ, তখন নাকভির অবস্থান জাতীয় গৌরব পুনরুদ্ধার করেছে।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন