ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

নবনির্বাচিত বিসিবি সভাপতিকে নাকভির শুভেচ্ছা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম

নবনির্বাচিত বিসিবি সভাপতিকে নাকভির শুভেচ্ছা

ফাইল ছবি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হওয়ায় আমিনুল ইসলাম বুলবুলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান মহসিন নাকভি।

মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় নবনির্বাচিত বিসিবি সভাপতির প্রতি শুভেচ্ছা জানান তিনি।

বার্তায় বুলবুলের শক্তিশালী নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাবে সেই প্রত্যাশার কথা জানান নাকভি। এছাড়া দু’দেশের ক্রিকেট বোর্ডের মাঝে আরও মজবুত সম্পর্ক হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন পিসিবি চেয়ারম্যান।

উল্লেখ্য, সোমবার বিসিবির ৪র্থ নির্বাচনে ঢাকা থেকে পরিচালক হয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল।

/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন