ঢাকা   সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট ও টি-‌টোয়ে‌ন্টির দল ঘোষণা

Authorডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০২:০৯ পিএম

বাংলাদেশের বিপক্ষে আয়ারল্যান্ডের টেস্ট ও টি-‌টোয়ে‌ন্টির দল ঘোষণা

ফাইল ছবি।

বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি ও অ্যান্ড্রু বালবার্নির নেতৃত্বে টেস্ট সিরিজ খেলবে আইরিশরা।

আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াডে আছে নতুন ৫ মুখ। ইনজুরি কাটিয়ে ফিরেছেন দুই আইরিশ তারকা পেসার মার্ক অ্যাডায়ার ও জশ লিটল।

আসন্ন বাংলাদেশ সফরে দুই টেস্ট ও ৩ ম্যাচের ‍টি-টোয়েন্টি সিরিজ খেলবে আইরিশরা। ১১ নভেম্বর সিলেটে প্রথম টেস্ট ও ১৯ নভেম্বর ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট।

পরবর্তীতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ২৭ ও ২৯ নভেম্বর চট্টগ্রামে প্রথম দুই টি-টোয়েন্টির পর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২ ডিসেম্বর ঢাকায়।

/এমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন