ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ, যেখানে দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১২:২৪ পিএম

গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ, যেখানে দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান

গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ, যেখানে দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের ২৩ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত মালদ্বীপে বসবে ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। গতকাল থাইল্যান্ডের ব্যাংককে হয়ে গেল এই টুর্নামেন্টের ড্র অনুষ্ঠান। গ্রুপ ‘বি’-তে জায়গা হয়েছে বাংলাদেশের। যেখানে দুই প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান।

অন্য গ্রুপে আছে নেপাল, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা।

অনূর্ধ্ব-২০ পর্যায়ে এর আগে দুইবার সাফের আসর বসেছিল। ২০২২ সালে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত। আর সর্বশেষ ২০২৪ সালে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

অনূর্ধ্ব-২০, ১৯ ও ১৮ পর্যায়ের আসরগুলো যুব সাফ হিসেবে বিবেচিত হয়। একেক বছর একেক পর্যায়ের টুর্নামেন্ট হয়। অ-১৮ ও অ-১৯ পর্যায়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই দুই আসরে বাংলাদেশের কোনো শিরোপা নেই। রানার্স আপ হয়েছে চারবার।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন