ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্বকাপ ইস্যুতে বড় সিদ্ধান্ত পাকিস্তানের, বেকায়দায় ভারত, শতকোটি টাকা ক্ষতির মুখে আইসিসি!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১২:২১ পিএম

বিশ্বকাপ ইস্যুতে বড় সিদ্ধান্ত পাকিস্তানের, বেকায়দায় ভারত, শতকোটি টাকা ক্ষতির মুখে আইসিসি!

বিশ্বকাপ ইস্যুতে বড় সিদ্ধান্ত পাকিস্তানের, বেকায়দায় ভারত, শতকোটি টাকা ক্ষতির মুখে আইসিসি!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এই খবর এখন পুরোনো। কেননা, আইসিসি ইতোমধ্যে বাংলাদেশের বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডের নামও ঘোষণা করেছে। তবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ পাকিস্তান। শুরু থেকেই বাংলাদেশকে সমর্থন করে এসেছে তারা।

তবে এবার ভিন্ন এক খবর দিয়েছে পাকিস্তানের গণমাধ্যম। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ম্যাচটি বয়কট করতে পারে পাকিস্তান। পিসিবির সূত্রের বরাত দিয়ে, পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করতে যাচ্ছে পাকিস্তান।

আরেকটি সূত্রে জিও সুপার জানাল, শুধু ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কট করতে চায় তারা। অর্থাৎ একটি ম্যাচ খেলবে না টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়নরা।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে। সালমান আগার দল তাদের গ্রুপের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কাতে। বোর্ডের ভেতরের সূত্র জানিয়েছে, তারা প্রতিবাদের নানা ধরন যাচাই করছে এবং সব রাস্তাই খোলা রেখেছে, সেটা হতে পারে টুর্নামেন্টে অংশগ্রহণ না করা-ও। সূত্রগুলো উল্লেখ করেছেন, ভারত ম্যাচ বয়কট করেও আইসিসিকে ক্ষতির মুখে ফেলার কথাও ভাবছে তারা। সেক্ষেত্রে দুই পয়েন্ট হারাতে দ্বিতীয়বার ভাবছে না পাকিস্তান।

সবকিছু ঠিক থাকলে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সোমবার (২২ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বসবেন। সেখানে ফেডারেল সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাইবেন তিনি। তারপরই চূড়ান্ত ঘোষণা দেবেন, তারা বিশ্বকাপ খেলতে পাকিস্তান দলকে পাঠাবেন নাকি পাঠাবেন না! নাকি শুধু ভারত ম্যাচ বয়কট করবে তারা! পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় এখন গোটা ক্রিকেট দুনিয়া।

যদিও পাকিস্তান ইতোমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে দিয়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন