ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মোস্তাফিজ এবার পিএসএলের নিলামে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ এএম

মোস্তাফিজ এবার পিএসএলের নিলামে

মোস্তাফিজ এবার পিএসএলের নিলামে

স্পোর্টস ডেস্ক : আইপিএলে দল পেয়েও খেলা হচ্ছে না মোস্তাফিজুর রহমানের। তাই এবার পিএসএলের নিলামে নাম লিখিয়েছেন এই টাইগার পেসার।

মোস্তাফিজের পাশাপাশি পিএসএলের নিলামে নাম দিয়েছেন অস্ট্রেলিয়ার ওয়ার্নার, স্টিভ স্মিথ, ইংল্যান্ডের জনি বেয়ারস্টো, আদিল রশিদ, মঈন আলী, সাউথ আফ্রিকার ফাফ ডু প্লেসি, কেশভ মহারাজ, নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসনের মতো ক্রিকেটারা।

এর আগে পিএসএলে একবারই খেলেছিলেন বাঁহাতি পেসার। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন। মুস্তাফিজের এমন পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম মিলিয়ে তাকে পেতে আগ্রহ দেখাতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজি। তাতে চড়া দাম পেতে পারেন তিনি।

আগামী ১১ ফেব্রুয়ারি হবে পিএসএলের নিলাম। এর আগে অবশ্য মুলতান সুলতান বিক্রির জন্য নিলাম করবে পিসিবি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন