ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এক নম্বরে সাকিব আল হাসানের নাম

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

এক নম্বরে সাকিব আল হাসানের নাম

এক নম্বরে সাকিব আল হাসানের নাম

স্পোর্টস ডেস্ক : আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারির বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। আটটি বিশ্বকাপে অংশ নিয়ে তিনি এখন পর্যন্ত ৫০টি উইকেট শিকার করেছেন, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

টি-টোয়েন্টি ক্রিকেট সাধারণত ব্যাটসম্যানদের দাপটে থাকলেও, বিশ্বকাপের মতো বড় মঞ্চে বোলারদের ভূমিকাই অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। চাপের মুহূর্তে সাকিবের মতো অভিজ্ঞ বোলাররা নতুন বল ও ডেথ ওভারে কার্যকর বোলিং করে প্রতিপক্ষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন বারবার।

এই তালিকায় সাকিবের পরেই আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। সাবেক এই অলরাউন্ডার ৩৪ ম্যাচে ৩৯ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা ৩১ ম্যাচে নিয়েছেন ৩৮ উইকেট।

বিশ্বকাপ ইতিহাসে শীর্ষ উইকেটশিকারিদের তালিকায় আরো আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৭), আফগানিস্তানের রশিদ খান (৩৭), অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা (৩৬), পাকিস্তানের সাঈদ আজমল (৩৬) ও নিউজিল্যান্ডের টিম সাউদির (৩৬) মতো তারকারা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন