ঢাকা   বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

পাকিস্তানের এই সিদ্ধান্তে চিন্তা বাড়ল আইসিিসির

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৮ পিএম

পাকিস্তানের এই সিদ্ধান্তে চিন্তা বাড়ল আইসিিসির

পাকিস্তানের এই সিদ্ধান্তে চিন্তা বাড়ল আইসিিসির

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা জানা যাবে আগামীকাল। এর আগে বিশ্বকাপের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করে আইসিসির চিন্তা বাড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

শনিবার (৩১ জানুয়ারি) লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসের পর পাকিস্তান দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের জার্সি উন্মোচনের পরিকল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। 

দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, বিশেষ পরিস্থিতির কারণে বিশ্বকাপের জার্সি উন্মোচনা অনুষ্ঠান স্থগিত করেছে পিসিবি। টসের পর জার্সি উন্মোচন না হলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৯০ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান। 

টি-টোয়েন্টি তে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই পাকিস্তানের সবচেয়ে বড় জয়। অধিনায়ক সালমান আগা (৪০ বলে ৭৬) ও উসমান খানের (৩৬ বলে ৫৩) ফিফটিতে পাঁচ উইকেটে ১৯৮ রান তোলে স্বাগতিকরা। 

জবাবে পাক স্পিনে নাকাল হয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে যায় ১০৮ রানে। আবরার আহমেদ ও শাদাব খান নেন তিনটি করে উইকেট।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন