ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি

Authorনিউজ রুম

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতেই পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট নিয়ে নতুন মোড়। বার্তা সংস্থা এএফপির খবর বয়কট ইস্যু সমাধানের লক্ষ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা চালাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি।

ভারত-পাকিস্তানের মধ্যকার যেকোনও ম্যাচই ক্রিকেট বিশ্বের অন্যতম লাভজনক দ্বৈরথের একটি। সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ ও বিজ্ঞাপন থেকে এই ম্যাচ থেকে আসে মিলিয়ন মিলিয়ন ডলারের রাজস্ব।

কিন্তু ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত ম্যাচটি খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান। দেশটির সরকার ম্যাচটি না খেলার নির্দেশ দিয়ে রেখেছে। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হলে এরপরই ম্যাচ নিয়ে পিসিবি আইসিসির সঙ্গে আলোচনা শুরু করে বলে এএফপিকে জানিয়েছেন সংশ্লিষ্ট একটি সূত্র।

সূত্রটি আরও জানায়, আইসিসি এই সংকট মোকাবিলায় মুখোমুখি অবস্থানের বদলে আলোচনার মাধ্যমে সমাধান চাচ্ছে।

২০ দলের এই টুর্নামেন্টটি শুরু থেকেই রাজনৈতিক টানাপোড়েনে মধ্যে রয়েছে। এমনটা কোনও আসরেই দেখা যায়নি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে খেলতে অস্বীকৃতি জানালে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। এই ঘটনার প্রতিবাদ হিসেবে গ্রুপ ‘এ’-তে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় পাকিস্তান।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন