ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আইসিসির চিঠি, এবার যা লেখা আছে এতে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪০ এএম

আইসিসির চিঠি, এবার যা লেখা আছে এতে

আইসিসির চিঠি, এবার যা লেখা আছে এতে

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। এমনটি হলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। ফলে ভারত ম্যাচ খেলতে পাকিস্তানকে রাজি করাতে মরিয়া আইসিসি। তাই নিজে থেকেই পিসিবির সঙ্গে যোগাযোগ করছে আইসিসি।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের যৌক্তিকতা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পিসিবিকে চিঠি দিয়েছে আইসিসি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পিসিবি আইসিসিকে মেইলের মাধ্যমে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করলে পাকিস্তানের বিরুদ্ধে বড় কোনো ধরনের শাস্তিরও সুযোগ নেই বলে জানিয়েছে ক্রিকইনফো। তাদের মতে বড় প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ কিংবা সরকারের হঠাৎ জারি করা কোনো নির্দেশের ক্ষেত্রে চুক্তির শর্ত পূরণ করা সম্ভব না হলে সংশ্লিষ্ট পক্ষকে আইনগতভাবে দায়ী করা হয় না। আইসিসির টুর্নামেন্টে অংশগ্রহণসংক্রান্ত চুক্তিতেও এই বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে।

পাকিস্তান তাদের সরকারের পরামর্শে ভারত ম্যাচ বয়কট করছে। এক বিবৃতিতে দেশটির সরকার জানিয়েছিল, ‘পাকিস্তান ক্রিকেট দলকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার । তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না।’

আইসিসি পিসিবিকে জানিয়েছে, যদি ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে তারা, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা হিসেবে আইসিসি যে আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে, তার জন্য পিসিবির কাছে ক্ষতিপূরণ দাবি করার অধিকার তাদের আছে। তবে আইসিসি এটাও স্পষ্ট করেছে, তারা এই ইস্যুতে সরাসরি সংঘাতে যেতে চায় না।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন