ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আইসিসি-পিসিবির জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বুলবুল

Authorনিউজ রুম

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

আইসিসি-পিসিবির জরুরি বৈঠকে যোগ দিতে লাহোরে বুলবুল

টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে সৃষ্ট জটিলতা নিরসনে এবার নড়েচড়ে বসেছে আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট এবং বাংলাদেশকে বাদ দেওয়ার ইস্যুতে জরুরি বৈঠকে বসছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে শনিবার দিবাগত রাত ১টায় পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পিসিবি ও আইসিসির শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শেষে আজ বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

নিরাপত্তা শঙ্কায় ভারতে খেলতে রাজি না হওয়ায় এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। বিসিবির প্রস্তাব ছিল শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজন, যা নাকচ করে দেয় সংস্থাটি। এর প্রতিবাদে এবং বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।

আইসিসি, পিসিবি এবং বিসিবির মধ্যে এই অচলাবস্থা কাটানোর লক্ষ্যেই আজকের এই জরুরি সভা। বিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সমসাময়িক পরিস্থিতি এবং সাম্প্রতিক বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনার জন্যই বিসিবি সভাপতি জরুরি ভিত্তিতে পাকিস্তান সফর করছেন। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি শুরু থেকেই বাংলাদেশের বাদ পড়াকে ‘অন্যায্য’ বলে আসছেন। এদিকে পাকিস্তান যদি ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি বয়কট করে, তবে আইসিসির প্রায় ৬ হাজার কোটি রুপি (আনুমানিক) ক্ষতির শঙ্কা রয়েছে। সম্প্রচারস্বত্ব ও স্পন্সরশিপের বিশাল এই ক্ষতি এড়াতেই দ্রুত সমাধানে পৌঁছাতে চায় আইসিসি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন