ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ইউটার্ন’ পিসিবি’র, পাকিস্তান যে সিদ্ধান্ত নিল ভারতের বিপক্ষে খেলা নিয়ে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৪ পিএম

‘ইউটার্ন’ পিসিবি’র, পাকিস্তান যে সিদ্ধান্ত নিল ভারতের বিপক্ষে খেলা নিয়ে

‘ইউটার্ন’ পিসিবি’র, পাকিস্তান যে সিদ্ধান্ত নিল ভারতের বিপক্ষে খেলা নিয়ে

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হলেও সবার নজর একদিকেই! আর সেটা হলো ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের ঘোষণার পর ক্রিকেটবিশ্বের নেমে আসে হতাশার ছাপ। ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ফেরাতে বৈঠকও করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এরপরই নাকি ‘ইউটার্ন’ নিচ্ছে পাকিস্তান। ভারতীয় সংবাদ মাধ্যম এনটিডির দাবি, ভারতের বিপক্ষে খেলছে পাকিস্তান।

সূত্রের বরাত দিয়ে একটি প্রতিবেদনে এনডিটিভি জানাচ্ছে, আইসিসি এবং বিসিবির মধ্যকার সংকট নিরসনে একটি মধ্যস্থতাকারী ‘ফর্মুলা’ তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে আরও উঠে এসেছে, আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে, কোনো যুক্তিগ্রাহ্য কারণ ছাড়া ম্যাচ বয়কট করলে পাকিস্তানের ক্রিকেট বড় ধরনের নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এরপর খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এই সংকট নিরসনে এবং ক্রিকেটীয় সম্পর্ক বজায় রাখতে অনুরোধ করেছেন।

ম্যাচটি বাতিল হলে প্রায় ৫০০ মিলিয়ন ডলারের বিশাল বাণিজ্যিক ক্ষতি হতো, যার একটি বড় প্রভাব পড়তো পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপরও।

এনডিটিভি সূত্রের খবর অনুযায়ী, খেলার পক্ষে পাকিস্তানের মৌন সমর্থন থাকলেও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আজ সোমবার রাতে বা কালকের মধ্যেই প্রধানমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পর পিসিবি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেবে।

এর আগে সমস্যা নিরসনে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এতে আইসিসির প্রতিনিধি হিসেবে ছিলেন ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি ও বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। আলোচনার মূল বিষয় ছিল পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট ইস্যুর সমাধান।

বৈঠকে আইসিসি বেশ কয়েকটি দাবির কথা জানায় পিসিবি। তবে এনডিটিভির দাবি, পাকিস্তানের সব দাবি মানেনি আইসিসি। বিশেষ করে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ শুরুর দাবি আইসিসি নাকচ করে দেওয়া হয়েছে। কারণ এটি ভারতের সরকারি সিদ্ধান্তের বিষয়।

তবে বাংলাদেশের জন্য আর্থিক ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে বড় টুর্নামেন্ট আয়োজনের সুযোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে আইসিসি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন