ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৯ পিএম

তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলায় অনেক দিন ধরেই বিশ্রামে রয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে দিন দুয়েক পরই ঘরোয়া ক্রিকেটে নামতে যাচ্ছেন সব ক্রিকেটাররা। এরমধ্যে আগামী মাসে পাকিস্তান সিরিজের জন্য আজ শুক্রবার সূচি ঘোষণা করেছে বিসিবি।

সবকিছু ঠিক থাকলে ৯ মার্চ ঢাকায় পা রাখবে সালমান আলি আগার দল। এরপর ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে।

এদিকে আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

গত বছরের জুলাইয়ে পরস্পরের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয়েছি বাংলাদেশ ও পাকিস্তান। সেই সিরিজে জিততে পারেনি বাংলাদেশ। সফরে এসেছে ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। এর আগে পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ দল। সেই সিরিজে পাকিস্তানের সঙ্গে পেরে উঠেনি সফরকারীরা। বাংলাদেশ হেরেছিল ৩-০ ব্যবধানে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন