ঢাকা   সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে জড়িত থাকা উচিত নয়: সাকিব প্রসঙ্গে পাইলট

Authorনিউজ রুম

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪১ পিএম

খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে জড়িত থাকা উচিত নয়: সাকিব প্রসঙ্গে পাইলট

২০২৪ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এরপর আর লাল সবুজের জার্সিতে মাঠে নামা হয়নি। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি সাকিব। যদিও একবার দেশে ফেরার চেষ্টায় দুবাই পর্যন্ত এসে আবার সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় তাকে।

নতুন করে আবারও সাকিবের দেশে ফেরা নিয়ে আলোচনা হচ্ছে। আজ বৃহস্পতিবার বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট গণমাধ্যমকে বলেন, ‘‘আমি ব্যক্তিগতভাবে খালেদ মাসুদ পাইলট হিসেবে বলতে পারি, আমি সাকিবের বড় ভক্ত। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলা অবস্থায় কোনো একটা (রাজনৈতিক) দলের সঙ্গে জড়িত হয়েছিল, হয়তো সে ছয় মাসের জন্য একটা ভুল করেছিল। কিন্তু আমি মনে করি যেকোনো খেলোয়াড়েরই যখন সে জাতীয় দলে খেলবে, তার কোনো রাজনীতির সঙ্গে জড়িত থাকা উচিত না।’

‘‘যে খেলোয়াড়রা জাতীয় দলের সঙ্গে যখন জড়িত থাকে, তখন সমস্ত মানুষের আবেগ থাকে ঐ জাতীয় দল ও জাতীয় দলের খেলোয়াড়ের প্রতি। যখনই আপনি কোনো একটা দলের সঙ্গে জড়াবেন। তখন কিন্তু এটা ভাগাভাগি হয়ে যায়। তো জাতীয় দলে যখন খেলবেন, তখন রাজনৈতিক দলের সঙ্গে না থাকাই ভালো।’’

সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার প্রসঙ্গে পাইলট বলেন, ‘‘আমার কাছে মনে হয়, সে ভুল করে ফেলেছে। আসলে মানুষ মাত্রই ভুল। মামলার ব্যাপারে আমি যতদূর জানি তাকে একটা মার্ডার মামলায় আসামি করা হয়েছে। আমাদের দেশে প্রচুর ভুয়া মামলা হয়। কিন্তু আমি বলব যে, একজন রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা সন্দিহান মনে হয়।’’

পাইলট মনে করেন অভিযোগের বিষয়টি সরকারিভাবে পরিষ্কার হওয়া দরকার, ‘‘তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে, এই মামলার একটা সঠিক সমাধান হওয়া। আর ঐ ব্যক্তি কোন ভিত্তিতে সাকিবের বিরুদ্ধে মামলা করেছিলেন, তার তদন্ত করা। হয়তো রাজনৈতিক মামলা আলাদা কিন্তু তার নামে যেটা হয়েছে, আমি মনে করি যে ব্যক্তি ভুল মামলা করেছে।’’

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!