ঢাকা   মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জেদ্দায় আটকা পড়লেন মুশফিকুর রহিম

Authorনিউজ রুম

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম

যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জেদ্দায় আটকা পড়লেন মুশফিকুর রহিম

বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম সৌদি আরব থেকে দেশে ফেরার পথে হঠাৎ ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের কারণে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন।

নিজের ফেসবুক স্ট্যাটাসে মুশফিক জানান, তিনি কয়েক দিন আগে মক্কায় ওমরাহ ও হজ পালন করতে গিয়েছিলেন। হজ সম্পন্ন করে আজ তিনি জেদ্দা থেকে দুবাই হয়ে ঢাকা ফেরার উদ্দেশ্যে রওনা দেন। মুশফিকুর রহিমের ভাষ্য অনুযায়ী, আজ সকালে তিনি এমিরেটস এয়ারলাইন-এর একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন। তবে চলমান সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির কারণে—বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান-কে ঘিরে সৃষ্ট উত্তেজনার প্রভাবে—আকাশপথে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি মাঝপথ থেকেই আবার জেদ্দায় ফিরে আসে।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘এখন আমি জেদ্দা বিমানবন্দরে, হাজারো যাত্রীর সঙ্গে আটকে আছি। কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরতে পারব—তা একমাত্র আল্লাহই জানেন।”

মুশফিক আরও জানান, তার সঙ্গে বিপুলসংখ্যক বাংলাদেশি যাত্রীও বর্তমানে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন এবং সবাই অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছেন।

 

বার্তা বাজার/এমএমএইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন