ঢাকা   শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এমবাপ্পে, হলান্ড নাকি লেভা: চলতি দশকে গোলের লড়াইয়ে এগিয়ে কে

Authorস্টাফ রিপোর্টার

আপডেট: ১৪ মে ২০২৫, ১২:৪৮ পিএম

এমবাপ্পে, হলান্ড নাকি লেভা: চলতি দশকে গোলের লড়াইয়ে এগিয়ে কে

এক সময় গোলের প্রতিযোগিতার কথা উঠলেই লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোর নামটিই আগে উচ্চারিত হতো। ইউরোপিয়ান ফুটবলে প্রায় এক যুগ ধরে এই দুই কিংবদন্তি ছিলেন গোলের মুকুটে একচ্ছত্র অধিপতি। তবে সময়ের পরিক্রমায় সেই অধ্যায় এখন ইতিহাসের পাতায়।

বর্তমান দশকে মেসি-রোনালদোর জায়গা দখল করে নিয়েছেন নতুন প্রজন্মের একঝাঁক প্রতিভাবান ফুটবলার। দুজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোলের লড়াইটা এখন অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ২০২০-২১ মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে গোলদাতাদের তালিকায় উঁচুতে উঠে এসেছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হলান্ড, রবার্ট লেভানডফস্কি, হ্যারি কেইন এবং মোহাম্মদ সালাহ।

গোলদাতাদের তালিকায় শীর্ষে এমবাপ্পে

জার্মানভিত্তিক ফুটবল বিশ্লেষণ সাইট ‘ট্রান্সফারমার্কেট’-এর তথ্য অনুযায়ী, চলতি দশকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি ফরোয়ার্ডটি ২৩৭ ম্যাচে করেছেন ২০৫টি গোল, যেখানে প্রতি ম্যাচে তাঁর গড় গোল ০.৮৬টি। পিএসজির হয়ে বেশ কিছু ঘরোয়া ট্রফি জেতার পর রিয়াল মাদ্রিদে যোগ দিয়েও জিতেছেন আন্তর্জাতিক পর্যায়ের শিরোপা।

হলান্ডের ভয়ংকর গোলিং রেট

নরওয়ের আর্লিং হলান্ড ম্যাচপ্রতি গোলের গড় বিচারে সবাইকে ছাড়িয়ে গেছেন। ২১০ ম্যাচে করেছেন ১৯০ গোল, গড় দাঁড়ায় ০.৯০। হলান্ড ইতিমধ্যে একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন এবং ম্যানচেস্টার সিটির আক্রমণভাগের অন্যতম স্তম্ভ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

লেভানডফস্কি ও সালাহর ধারাবাহিকতা

এই সময়ের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা পোল্যান্ডের রবার্ট লেভানডফস্কি। বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার হয়ে ২৩০ ম্যাচে করেছেন ১৯৭টি গোল। তাঁর গড় গোল ০.৮৫টি। অন্যদিকে, লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ ২৪৭ ম্যাচে করেছেন ১৫০টি গোল, যার বেশির ভাগই এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে।

কেইনের অবদানও উল্লেখযোগ্য

হ্যারি কেইনও পিছিয়ে নেই। তিনি ২৩৮ ম্যাচে করেছেন ১৭৩টি গোল। ইংলিশ ও জার্মান ফুটবলে নিজের দক্ষতা ইতিমধ্যে প্র

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন