ঢাকা   শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

হাজার হাজার আর্জেন্টিনা সমর্থকদের বিশাল আনন্দ শোভাযাত্রা

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ১০:১৫ পিএম

হাজার হাজার আর্জেন্টিনা সমর্থকদের বিশাল আনন্দ শোভাযাত্রা

হাজার হাজার আর্জেন্টিনা সমর্থকদের বিশাল আনন্দ শোভাযাত্রা

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ছুটির দিনে বিকেল ৫টায় দিনাজপুর শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনার কয়েক হাজার সমর্থক।

শুক্রবার (১২ জুন) বিকালে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে এই বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোর-এ শহীদ ময়দানে গিয়ে শেষ হয়।

আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণকারী হাজারো আর্জেন্টিনা সমর্থক ও ফুটবলপ্রেমী সমবেত হয়ে স্লোগান ও উল্লাসের মাধ্যমে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। ভক্তদের পরনে ছিল নীল-সাদা জার্সি এবং হাতে ছিল প্রিয় দলের বিশাল পতাকা, গায়ে ছিল আর্জেন্টিনার জার্সি, হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। ভক্তরা আনন্দ শোভাযাত্রায় উল্লাস প্রকাশ করেন।

শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনার সমর্থক সজিব হাসান জানান, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার ভক্ত।

ছোট কিশোর বয়সে মারাদোনার খেলা দেখেছি, এখন মেসির খেলা দেখছি। গতবার আর্জেন্টিনা বিশ্বকাপ জিতেছে, এবারও চ্যাম্পিয়ন হবে।

সিয়াম নামে এক যুবক বলেন, ‘আমার বাবা-দাদা, ভাই-বোন সবাই আর্জেন্টিনার ভক্ত, আমিও আর্জেন্টিনার ভক্ত। এবারও আর্জেন্টিনা ভালো খেলবে ও বিশ্বকাপ জয় করবে।

আরেক ভক্ত মোবাইল ব্যবসায়ী মো. ফিরোজ হোসেন বলেন, আর্জেন্টিনা মানেই নান্দনিক খেলা, সেই নান্দনিক খেলা খেলেই গত বছরের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। ব্রাজিলের ভক্তরা কয়বার কাপ নিয়েছে তা টেনে চাপাবাজি করে, কিন্তু ভালো খেলতে পারে না। আর্জেন্টিনা নান্দনিক খেলা উপহার দিয়েই বিশ্বকাপ জিতবে। আর্জেন্টিনা এবার হেক্সা জয় করবে।

শিশু সমর্থক রাফায়েত আল রাজিন জানায়, সে তার বাবার সঙ্গে ইনস্টিটিউট মাঠে এসেছে। সে মেসির ভক্ত এবং হারলেও আর্জেন্টিনা, জিতলেও আর্জেন্টিনা। তার চাওয়া আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হোক।

আনন্দ শোভাযাত্রায় দিনাজপুর আর্জেন্টিনা ফ্যান ক্লাবের সদস্য মো. আসলাম, লাবিব, সাইমুন, জয়,অন্তর, দুর্লভ, আসিফ, সোমসহ অন্য সদস্যদের আয়োজনে এই আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন