ঢাকা   শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ

Authorনিউজ রুম

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১০:৩২ এএম

ক্রিকেটার নাঈমকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে ডিবি পরিচয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে এ ঘটনা ঘটে বলে দাবি করেছেন এই ক্রিকেটার।

জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে বিমানযোগে চট্টগ্রামে ফেরার পর বিমানবন্দর থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাসায় যাচ্ছিলেন তিনি। রাত সাড়ে ১১টার দিকে লালখানবাজার এলাকায় তার গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়।

নাঈম অভিযোগ করেন, একপর্যায়ে সাদা পোশাকে থাকা এক ব্যক্তি ও পুলিশের সদস্যরা তাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিজেদের গাড়িতে তুলতে চান। তিনি পরিচয় দেওয়ার পরও শারীরিকভাবে হেনস্তা ও মারধরের শিকার হন বলে দাবি করেন।

চট্টগ্রামের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি নিজ বাসায় রয়েছেন।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগাপ্লুত নাঈম বলেন, তিনি পুলিশকে ব্যাগ তল্লাশির অনুমতি দিয়েছিলেন। কিন্তু কোনো কারণ ছাড়াই তার গলা চেপে ধরা হয় এবং পরে মারধর করা হয়। স্থানীয় লোকজন তাকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় করিয়ে দিলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলেও অভিযোগ করেন তিনি।

নাঈমের দাবি, পরে তাকে খুলশী থানায় নেওয়া হয়। সেখানে তিনি পরিবারের সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন। বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে কথা হওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে আশ্বাস পান।

এদিকে ঘটনাটির বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলাম বলেছেন, নাঈম হাসান ন্যায়বিচার পাবেন এবং অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘উনি (নাঈম হাসান) ন্যায় বিচার পাবেন।

আমরা আইনানুগ ব্যবস্থা নেব। পুলিশ সদস্য যেই হোক না কেন, আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স। কারণ এটার সঙ্গে পুলিশের ইমেজ জড়িত। আমরা নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে কাজ করতেছি। বর্তমান পরিস্থিতিতে কোনো কিছুই টলারেট করব না ‘

ডিসি আমিরুল ইসলাম আরও জানান, এখানে চোরাচালান সংক্রান্ত তথ্য আছে। যেটা আপনারা শুনেছেন, তথ্যের উৎসটাও জেনেছেন, এটি ভেরিফাই করা হবে। সেই তথ্যের ভিত্তিতে উনারা (পুলিশ) গিয়েছেন এবং যাওয়ার প্রক্রিয়াটুকু যথাযথ নিয়ম অনুসারে হয়েছে কি না সেটা আমরা যাচাই-বাছাই করে দেখব।’

তিনি বলেন, ‘পুলিশিং প্রক্রিয়ায় কাউকে মারধরের সুযোগ নেই। পুরো বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

বার্তা বাজার/এস এইচ

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন