ঢাকা   রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অবশেষে সেই ঘোষণারই আনুষ্ঠানিক বাস্তবায়ন করলেন সাকিব

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:০৫ এএম

অবশেষে সেই ঘোষণারই আনুষ্ঠানিক বাস্তবায়ন করলেন সাকিব

অবশেষে সেই ঘোষণারই আনুষ্ঠানিক বাস্তবায়ন করলেন সাকিব

স্পোর্টস ডেস্ক : ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন। শেষ পর্যন্ত সেই ঘোষণারই আনুষ্ঠানিক বাস্তবায়ন করলেন সাকিব আল হাসান। ব্রাজিলের জার্সি পরেই পাঁচবারের চ্যাম্পিয়নদের খেলা দেখতে নিউইয়র্কের মেট লাইফ স্টেডিয়ামে হাজির হলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক।

নেইমারের এজেন্ট হিসেবে পরিচিত রবিন মিয়ার এক ফেসবুক পোস্টে আজ শনিবার তেমনটাই জানা গেল। যেখানে দেখা গেছে সাকিবের পরিহিত জার্সিটিতে একটি অটোগ্রাফ রয়েছে। ধারণা করা হচ্ছে এটি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের।

কয়েকদিন আগেই বাংলাদেশি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছিলেন, ‘ব্রাজিলের ম্যাচ দেখব। জার্সিও কিনব ব্রাজিলের। পোস্ট দেব, পল্টি!’ আজ যেন সেটারই বাস্তবায়ন করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

ফুটবলে আর্জেন্টিনার কট্টর সমর্থক সাকিব। এটা প্রায় সবারই জানা। দারুণ পছন্দ করেন বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিকে। ক্লাব ফুটবলে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে সমর্থন করেন তিনি– যেসব তথ্য দেশের ক্রিকেট সমর্থকদের কাছে বেশ পরিচিতই। সেই সাকিবই এবার এবার খেলা দেখতে গেলেন ব্রাজিলের।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন