ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

দুশ্চিন্তায় পুরো আর্জেন্টিনা দল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৯:৩৩ এএম

দুশ্চিন্তায় পুরো আর্জেন্টিনা দল

দুশ্চিন্তায় পুরো আর্জেন্টিনা দল

স্পোর্টস ডেস্ক : বাবার অসুস্থতায় মানসিকভাবে ভেঙে পড়েছেন লিওনেল মেসি। সারাদিন মন খারাপ করে হোটেলবন্দি হয়ে থাকেন এলএমটেন। এমন অবস্থায় তাকে নিয়ে দুশ্চিন্তায় পুরো আর্জেন্টিনা দল।

সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। মেসির মানসিক অবস্থা ওই ম্যাচের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

তবে, দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টিনা দলের জন্য স্বস্তির খবরও আছে। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন লেফ্টব্যাক নিকোলাস তালিয়াফিকো। আশা করা হচ্ছে, তিনি অস্ট্রিয়ার বিপক্ষে শুরু থেকেই খেলতে পারবেন।

মেসির ক্ষেত্রেও আশার কথা হলো তার বাবা হোর্হে মেসি হাসপাতালে ভর্তি হলেও বর্তমানে সুস্থ হয়ে উঠছেন। মেসির পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) মেসির পরিবার জানায়, হোর্হে মেসি বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এই কঠিন সময়ে পরিবারের পক্ষ থেকে সবার কাছে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করা হয়েছে। তবে তিনি ঠিক কী ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন, তা বিবৃতিতে নির্দিষ্ট করে জানানো হয়নি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন