ঢাকা   শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

কে জিতবে, ব্রাজিল নাকি হাইতি? যা বলছে সুপার কম্পিউটার

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৬, ০৪:৩৫ পিএম

কে জিতবে, ব্রাজিল নাকি হাইতি? যা বলছে সুপার কম্পিউটার

কে জিতবে, ব্রাজিল নাকি হাইতি? যা বলছে সুপার কম্পিউটার

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর জয়ের ধারায় ফিরতে মুখিয়ে আছে ব্রাজিল। বাংলাদেশ সময় শনিবার ভোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ইতিহাস বলছে, বিশ্বকাপে টানা দুই ম্যাচ জয়হীন থাকার অভিজ্ঞতা ব্রাজিলের জন্য খুবই অস্বাভাবিক। ১৯৭৮ সালের পর কোনো আসরেই প্রথম দুই ম্যাচে জয়ের দেখা পায়নি এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি সেলেসাওদের।

ফিফা র‍্যাঙ্কিংয়েও দুই দলের মধ্যে রয়েছে বড় ব্যবধান। বর্তমানে ব্রাজিলের অবস্থান ষষ্ঠ, আর হাইতি রয়েছে ৮৪তম স্থানে। অর্থাৎ দুই দলের মধ্যে র‍্যাঙ্কিং ব্যবধান ৭৮ ধাপ।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠেয় এই ম্যাচে স্বাভাবিকভাবেই স্পষ্ট ফেবারিট ব্রাজিল। পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস সংস্থা অপটার সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, ম্যাচটিতে জয়ের সম্ভাবনা ব্রাজিলের ৮৭.৩ শতাংশ। অন্যদিকে হাইতির জয়ের সম্ভাবনা মাত্র ৪.৩ শতাংশ, আর ড্র হওয়ার সম্ভাবনা ধরা হয়েছে ৮.৪ শতাংশ।

প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করলেও নকআউট পর্বে ওঠার দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানেই রয়েছে ব্রাজিল। অপটার পূর্বাভাসে গ্রুপ সি-তে শীর্ষস্থান অর্জনের সম্ভাবনা তাদের ৫২ শতাংশ। শেষ ৩২-এ জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৯০.৩ শতাংশ, আর শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৫.৪ শতাংশ।

অন্যদিকে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা হাইতির সামনে এখন কঠিন সমীকরণ। তাদের নকআউট পর্বে ওঠার সম্ভাবনা মাত্র ৫.৮ শতাংশ, আর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা নেমে এসেছে ০.৪ শতাংশে।

অতীত পরিসংখ্যানও ব্রাজিলের পক্ষেই কথা বলছে। দুই দল এর আগে তিনবার মুখোমুখি হয়েছে এবং প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। এসব ম্যাচে সেলেসাওরা মোট ১৭ গোল করেছে, বিপরীতে হাইতির গোল মাত্র একটি।

সবশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন