ঢাকা   শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে ব্রাজিল

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪২ এএম

৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে ব্রাজিল

৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক : ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে হাইতির বিপক্ষে শুরুটা খুব একটা মসৃণ ছিল না ব্রাজিলের। প্রথম ২০ মিনিটে কিছুটা এলোমেলো ফুটবল খেলতে দেখা যায় কার্লো আনচেলত্তির দলকে। তবে ম্যাচের ২৩ মিনিটে প্রথম গোল পেয়ে ছন্দে ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরপর ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ব্রাজিল।

লুকাস পাকেতার পাস থেকে তৈরি হওয়া আক্রমণে বল পেয়ে কাছ থেকে জালে জড়িয়ে দেন মাতেউস কুনহা। কিছুটা অগোছালো পরিস্থিতিতে এলেও গোলটি ব্রাজিলকে আত্মবিশ্বাস এনে দেয়।

এরপর ৩৬ মিনিটে আবারও আঘাত হানে ব্রাজিল। এবার ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ পাস থেকে দৌড়ে ঢুকে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় গোলটি করেন কুনহা। এই গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ব্রাজিলের হাতে চলে যায়।

প্রথমার্ধের শেষ দিকে আসে সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লুকাস পাকেতার চমৎকার থ্রু পাস ধরে ডিফেন্স ভেঙে একা এগিয়ে যান ভিনিসিয়ুস জুনিয়র। গোলরক্ষক প্লাসিদের সামনে ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে ব্রাজিলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এদিকে ম্যাচের ৩৯ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন রাফিনিয়া। তার বদলে নামেন রায়ান। যা কিছুটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্রাজিল শিবিরে।

প্রথমার্ধে বল দখল, আক্রমণ, শট—সব দিক থেকেই এগিয়ে ছিল ব্রাজিল। হাইতি কয়েকটি আক্রমণের চেষ্টা করলেও সেগুলো খুব একটা হুমকি তৈরি করতে পারেনি।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন