ঢাকা   সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

এবার পরিসংখ্যান বলছে বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত যে দলের!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৪:১৯ পিএম

এবার পরিসংখ্যান বলছে বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত যে দলের!

এবার পরিসংখ্যান বলছে বিশ্বকাপ ফাইনাল নিশ্চিত যে দলের!

স্পোর্টস ডেস্ক : মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্র দিয়ে শুরু হলেও হাইতির বিপক্ষে জয়ে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। আর এই ম্যাচের পরিসংখ্যানই এখন নতুন করে ফাইনালের স্বপ্ন দেখাচ্ছে সেলেসাও সমর্থকদের।

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাথিয়াস কুনহার জোড়া গোল ও ভিনিসিয়াস জুনিয়রের এক গোলেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় আনচেলত্তির দল। দ্বিতীয়ার্ধে গোল না বাড়লেও ম্যাচের দখল ছিল পুরোপুরি ব্রাজিলের হাতেই।

এই জয়কে ঘিরেই সামনে এসেছে এক চমকপ্রদ পরিসংখ্যান। বিশ্বকাপ ইতিহাসে শেষ চারবার প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকা প্রতিটি আসরেই ব্রাজিল পৌঁছেছে ফাইনালে।

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১৯৫০ সালে দুইবার, ১৯৯৮ সালে একবার এবং ২০০২ সালে একবার এমন ঘটনা ঘটেছিল। এর মধ্যে ২০০২ সালে জার্মানিকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। তবে ১৯৫০ সালে উরুগুয়ে এবং ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে যায় তারা।

তবে পরিসংখ্যান সবসময় বাস্তবতার প্রতিফলন নয়। তবুও হাইতির বিপক্ষে দাপুটে পারফরম্যান্স ব্রাজিল সমর্থকদের মনে নতুন আশার সঞ্চার করেছে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কিন্তু দুই যুগ হয়ে গেছে, ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছে। ফুটবলপাগল দেশটির মানুষ আরেকটি বিশ্বকাপ শিরোপার স্বপ্ন দেখছে অনেক দিন ধরেই।

২০১৪ সালে ঘরের মাঠেও ফেবারিট ছিল ব্রাজিল। সেমিফাইনালেও পৌঁছে গিয়েছিল তারা। কিন্তু বেলো হরিজন্তের সেই সেমিফাইনাল ছিল ব্রাজিলের জন্য দুঃস্বপ্নের। নিজ দেশের দর্শকদের সামনে ফেবারিট ব্রাজিল ভেঙে পড়েছিল হুড়মুড় করে। সেদিন চাপের কাছে যেন নতিস্বীকার করেছিল ব্রাজিল। জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল নেইমার-থিয়াগো সিলভা-দানি আলভেজরা। ২০১৮ বিশ্বকাপে ফেবারিট হিসেবে এসে কোয়ার্টার ফাইনালে ব্রাজিল ভেঙে পড়েছিল বেলজিয়ামের সামনে। সর্বশেষ কাতার বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনাল থেকে স্বপ্ন ভঙ্গের বেদনা নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন