ঢাকা   মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেসি ১৮, এমবাপে ১৬

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:৫০ পিএম

মেসি ১৮, এমবাপে ১৬

মেসি ১৮, এমবাপে ১৬

স্পোর্টস ডেস্ক : প্রায় সব বড় তারকাই গোল পেয়েছেন চলমান ফুটবল বিশ্বকাপে। ফলে গোল্ডেন বুট জেতার লড়াইয়ে এই মুহূর্তে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা চলছে। যদিও টুর্নামেন্টের এখনও অনেক পথ বাকি। এর বাইরে রোমাঞ্চকর দ্বৈরথ চলছে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের মাঝে। ইতোমধ্যে আর্জেন্টাইন মহাতারকা বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, তার পেছনে ছুটছেন এমবাপে।

গতকাল (সোমবার) রাতে আরেকটি মেসিময় ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। এর আগে প্রথম ম্যাচে আলজেরিয়াকে উড়িয়ে দেয় ৩-০ ব্যবধানে, সেদিন হ্যাটট্রিক করেন আর্জেন্টাইন মহাতারকা। আসরের ২ ম্যাচে ৫ গোলের পর বিশ্বকাপে সবমিলিয়ে মেসির গোলসংখ্যা দাঁড়াল ১৮–তে। তিনি ছাড়িয়ে গেছেন জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে। এর কয়েক ঘণ্টা পর এমবাপে ক্লোসাকে (১৬) ছুঁয়ে ফেলেন।

ইরাকের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলে জয়ের পথে চলতি বিশ্বকাপের টানা দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করলেন এমবাপে। যার সুবাদে তার বিশ্বকাপ ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। যে তালিকায় এখন তার নামটি ক্লোসার পাশে এবং সর্বকালের বিশ্বকাপ গোলদাতার তালিকায় ব্রাজিল কিংবদন্তি রোনালদো নাজারিওকে পেছনে ফেলেছেন। গতকাল ছিল ফরাসি তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০০তম ম্যাচ, করেছেন ৬০তম গোল।

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় পরস্পর লড়াইরত দুজন আবার পিএসজির সাবেক সতীর্থ। এমবাপে অবশ্য মেসির সঙ্গে ব্যক্তিগত লড়াইয়ের বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, ‘মেসির সঙ্গে কোনো দ্বৈরথ নেই। লিও গোল করেছে, সে গোল করে এবং সবসময়ই করবে। সে কী করছে আমি তা দেখি না। কারণ সেটা দেখতে গেলে আমাকে আরও বেশি কিছু করতে হবে। আমি শুধু আমার দলের দিকেই মনোযোগ দিই।’

২৭ বছর বয়সী বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড ইএসপিএনকে বলেন, ‘আপনি যখন গোল করেন, তখন এই (পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা) পর্যায়ের কাছাকাছি চলে আসেন। কিন্তু আমি আবারও বলছি, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের দলের অগ্রগতি দেখা।’

ক্যারিয়ারের শুরু থেকেই এমবাপের দারুণ ফর্ম দেখিয়ে চলেছেন। যা তাকে বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা গোলদাতাদের কাতারে নিয়ে যাচ্ছে। তিনি অনেক রেকর্ড ভাঙবেন বলে বিশ্বাস ফরাসি কোচ দিদিয়ের দেশমের, ‘রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। সে ১০০ ম্যাচ খেলেছে, আরও অনেক গোল করবে। এরপর আছে মেসি, (ক্রিশ্চিয়ানো) রোনালদো। আমি নিশ্চিত নই কিলিয়ান একই বয়স পর্যন্ত খেলবে কি না, তবে যতদিন মাঠে থাকবে, সে অনেক গোল করবে। তার সামর্থ্য আছে রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন