গ্রুপপর্বের শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে থাকবেন নেইমার
স্পোর্টস ডেস্ক : শেষ ম্যাচে বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের দলে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ব্রাজিলিয়ান কোচ আনচেলত্তি।
মিয়ামিতে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নেইমারের চোটের আপডেট দিতে গিয়ে বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় আনচেলত্তিকে। ইতালিয়ান এই মাস্টারমাইন্ড হাসতে হাসতে সাংবাদিকদের বলেন, ‘নেইমার খেলার জন্য সম্পূর্ণ উপযুক্ত। সে চলতি সপ্তাহে বাকিদের সঙ্গে খুব ভালো অনুশীলন করেছে এবং নিজেকে প্রস্তুত করেছে। ওর মতো কোয়ালিটির একজন খেলোয়াড় দলে ফেরাটা আমাদের জন্য বিশাল স্বস্তির।’
নেইমারকে কি শুরু থেকেই খেলানো হবে? এমন প্রশ্নের জবাবে রসবোধের আশ্রয় নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমি নিজে বুড়ো বয়সে যদি ৯০ মিনিট হেঁটে বেড়াতে পারি, তবে নেইমার তো অনায়াসে ৯০ মিনিট দৌড়ে খেলতে পারবে! সে একদম ঠিক আছে। যদি ও মাঠে না-ও নামে, ডাগআউটে ওর উপস্থিতি, ওর অভিজ্ঞতা দলের তরুণ খেলোয়াড়দের মানসিকভাবে অনেক এগিয়ে রাখবে।’






