ঢাকা   শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রোনালদো পেলেন সোনালি বুট – ‘গোল্ড স্করপিয়ন’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১০:১৫ পিএম

রোনালদো পেলেন সোনালি বুট – ‘গোল্ড স্করপিয়ন’

রোনালদো পেলেন সোনালি বুট – ‘গোল্ড স্করপিয়ন’

স্পোর্টস ডেস্ক : সাফল্য সব কিছুই বদলে দেয়। তাই তো চ্যাম্পিয়নরা বলেন, যে কোনও মন খারাপের একটাই ওষুধ, সাফল্য, সাফল্য আর সাফল্য। যেমন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা। 

সুদীর্ঘ ২০ বছরের বর্ণময় ক্যারিয়ার। মাঠে, মাঠের বাইরে ড্রেসিংরুমে জুনিয়র ফুটবলারদের কাছে আদর্শ তিনি। ছয় বিশ্বকাপে গোল করার নজিরও গড়েছেন। এবার সেই সম্মানে দুর্দান্ত উদ্যোগ নাইকির। তারা রোনালদোকে ‘উপহার’ দিয়েছে বিশেষ সংস্করণের সোনালি বুট – ‘গোল্ড স্করপিয়ন’। যা পরে অনুশীলনও করেছেন সিআর৭।

গোল্ড মার্কারিয়াল সুপারফ্লাই আরজিএন ফুটবল বুট উন্মোচন করেছে মার্কিন ক্রীড়া সামগ্রী সংস্থা। আজীবন নাইকির সঙ্গে চুক্তিবদ্ধ রোনালদো। জানা গেছে, আগামীকাল রোববার গ্রুপ পর্বে কলম্বিয়ার বিপক্ষে বিশেষ এই বুট পরে মাঠে নামতে পারেন তিনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সোনালি ও সাদা রঙের দারুণ সংমিশ্রণে তৈরি এই বুট। এতে রয়েছে ৩/৪-দৈর্ঘ্যের এয়ার জুম ইউনিট। পায়ের ভালো সাপোর্টের জন্য ফ্লাইওয়্যার প্রযুক্তি এবং বল নিয়ন্ত্রণ সহজ করতে নরম আপার।

বিশেষ সংস্করণের এই বুটের দাম কত? ৩০০ মার্কিন ডলার। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৭ হাজার টাকা। বুধবার গোটা বিশ্বে এই বুট বাজারে আনা হয়। এর আগের দিনই উজবেকিস্তানের বিপক্ষে ৫-০ গোলে জয় পায় পর্তুগাল। সেই ম্যাচে জোড়া গোল করেন সিআর সেভেন। সেইসঙ্গে ইতিহাসের প্রথম ফুটবলার হিসাবে ছয় বিশ্বকাপে গোল করার অনন্য নজির গড়েন। পর্তুগিজ মহাতারকার পাশাপাশি গোল করেন নুনো মেন্দেস, রাফায়েল লেয়াও। আরেকটি গোল আত্মঘাতী।

ম্যাচ শেষে রোনালদো বলেন, ‘দল খুব ভালো খেলেছে। আগের চেয়ে অনেক উন্নতি করেছে। ব্যক্তিগত রেকর্ড অবশ্যই ভালো লাগে। কিন্তু আমার মূল লক্ষ্য সবসময় জাতীয় দলকে লক্ষ্য অর্জনে সাহায্য করা।’

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ খেলার জন্য গতকাল শুক্রবার দুপুরেই মায়ামিতে পা রেখেছেন রোনালদোসহ পুরো পর্তুগাল টিম। সেখানে গোটা দল অনুশীলন করেছে। আপাতত লক্ষ্য একটাই, রাউন্ড অফ ৩২-এ নামার আগে কলম্বিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন