প্রথম আধা ঘণ্টার মধ্যেই ২ গোলে এগিয়ে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক : আগেই নকআউট নিশ্চিত হয়ে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ আর্জেন্টিনার জন্য কার্যত নিয়মরক্ষার। এমন ম্যাচে লিওনেল মেসিসহ ৯ পরিবর্তন এনেছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। প্রথম আধা ঘণ্টার মধ্যেই ২ গোলে এগিয়ে গেছে তারা।
১৯তম দারুণ এক ফ্রি–কিক থেকে গোলটি করেছেন জিওভানি লো সেলসো। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের একাদশের মাত্র দুইজন খেলোয়াড় এমিলিয়ানো মার্টিনেজ ও লাউতারো মার্টিনেজকে এই ম্যাচের একাদশে রেখেছেন স্কালোনি। ১১তম মিনিটের ব্যবধানে পেনাল্টি থেকে লিড দ্বিগুন করেন লাউতারো মার্টিনেজ।
এর আগে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে আসর শুরু কর্ব আর্জেন্টিনা। পরের ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে তাদের জয় ছিল ২-০ ব্যবধানে।






