ঢাকা   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আবারও আর্জেন্টিনার জালে বল, আবার সমতায় কেপ ভার্দে

Authorনিউজ রুম

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৪০ এএম

আবারও আর্জেন্টিনার জালে বল, আবার সমতায় কেপ ভার্দে

ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর নাটকীয় লড়াইয়ে অতিরিক্ত সময়েও থামছে না গোলের রোমাঞ্চ। লিসান্দ্রো মার্তিনেজের গোলে এগিয়ে যাওয়ার পর আবারও ম্যাচে সমতা ফিরিয়েছে কেপ ভার্দে।

অতিরিক্ত সময়ের ১০৩ মিনিটে বাম দিক থেকে দারুণ এক আক্রমণ গড়ে তোলেন সিডনি কাবরাল। ডি-বক্সের ভেতরে সুযোগ পেয়ে ডান পায়ের জোরালো শটে আর্জেন্টিনার জালে বল জড়ান তিনি।

কাবরালের এই গোলে স্কোরলাইন আবারও ২-২ সমতায় ফিরে আসল।

এর আগে নির্ধারিত সময়ে লিওনেল মেসি ও ডেরয় দুয়ার্তের গোলে ১-১ সমতা ছিল। অতিরিক্ত সময়ের ৯২তম মিনিটে কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে সেই আনন্দ দীর্ঘস্থায়ী হতে দেননি কাবরাল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন