ঢাকা   সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বিশ্বকাপের ইতহাসে এই প্রথম যা ঘটলো

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম

বিশ্বকাপের ইতহাসে এই প্রথম যা ঘটলো

বিশ্বকাপের ইতহাসে এই প্রথম যা ঘটলো

স্পোর্টস ডেস্ক : এবারের বিশ্বকাপ অনেক প্রথমের সাক্ষী হয়েছে। শুরুটা হয় ৪৮ দলের প্রথম বিশ্বকাপ দিয়ে।

এ ছাড়া দল ও খেলোয়াড় মিলিয়ে আরো অনেক প্রথমের দেখা মিলেছে। সেমিফাইনালিস্ট চূড়ান্ত হওয়ার পর এবার আরেকটি প্রথমের দেখা পাওয়া গেছে।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম র‌্যাংকিংয়ের শীর্ষ ৪ দল সেমিফাইনালে সুযোগ পেয়েছে। ১৯৯২ সালে র‌্যাংকিং চালু হওয়ার পর এমন ইতিহাস কখনো দেখা যায়নি। ইতিহাস গড়া চার দল হচ্ছে—আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স ও ইংল্যান্ড।

রেকর্ডের সাক্ষী হওয়া চার দলেরই আবার নামের পাশে রয়েছে বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ জিতেছে এমন ৪ দল তৃতীয়বারের মতো সেমিফাইনালের টিকিট পেয়েছে। এর আগে ১৯৭০ ও ১৯৯০ বিশ্বকাপে ঘটেছিল।

১৯৭০ বিশ্বকাপের সেমিতে সুযোগ পাওয়া ৪ বিশ্বকাপজয়ী দল হচ্ছে ব্রাজিল, ইতালি, উরুগুয়ে ও পশ্চিম জার্মানি। বিপরীতে ১৯৯০ বিশ্বকাপের ৪ দল ছিল পশ্চিম জার্মানি, আর্জেন্টিনা, ইতালি ও ইংল্যান্ড।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন