ঢাকা   বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

জানেন, আর্জেন্টিনা কোচ বাংলাদেশকে কী উপহার দিতে চান?

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:৪২ এএম

জানেন, আর্জেন্টিনা কোচ বাংলাদেশকে কী উপহার দিতে চান?

জানেন, আর্জেন্টিনা কোচ বাংলাদেশকে কী উপহার দিতে চান?

স্পোর্টস ডেস্ক : আটলান্টা স্টেডিয়াম সুবিশাল। মিডিয়া সেন্টার থেকে প্রেস কনফারেন্স কক্ষে যেতে আধ ঘণ্টার বেশি সময় লাগে। আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ বিশ্ব ফুটবলে অত্যন্ত ঐতিহাসিক। এরপর আবার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। তাই সংবাদ সম্মেলন কক্ষ পুরোপুরি পূর্ণ।

ইংল্যান্ডের বেসক্যাম্প কানসাস। তারা সেখানে দুপুরে অনুশীলন করে আটলান্টা রওনা হয়েছে। আটলান্টা সময় বিকেল ছয়টায় তাদের প্রেস কনফারেন্স থাকলেও আধ ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। ইংল্যান্ডের সম্মেলন দেরি হওয়াই এর কারণ।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে কালকের ম্যাচের পাশাপাশি দুই দলের ঐতিহাসিক দ্বৈরথ নিয়েও প্রশ্নের উত্তর দিতে হয়েছে। আধ ঘণ্টা সংবাদ সম্মেলনের একেবারে শেষ প্রশ্ন করার সুযোগ পেয়েছেন এক বাংলাদেশি সাংবাদিক। 

টেকনিক্যালি কোনো বিষয় নয়, বাংলাদেশে আর্জেন্টিনার অনেক সমর্থন নিয়ে তিনি স্কালোনির কাছে জানতে চান। এনিয়ে আর্জেন্টিনার কোচ বলেন, ‘আসলে আমরা বিস্মিত, এত দূর থেকে বাংলাদেশ আর্জেন্টিনাকে যেভাবে সমর্থন করে আসছে। বাংলাদেশে আর্জেন্টিনার জার্সি পরে অনেকে। এটা আসলেই অনেক অসাধারণ ও সুন্দর বিষয়। আশা করি আমরা আগামীকাল ভালো কিছু উপহার দিতে পারব।’

বাংলাদেশে আর্জেন্টিনা-ব্রাজিলের সমর্থন দীর্ঘদিন থেকেই। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপে এটি সবচেয়ে বেশি আলোচনায় আসে। আর্জেন্টিনার কোচ স্কালোনি কাতার বিশ্বকাপে বাংলাদেশের উন্মাদনা নিয়ে নিজেই মন্তব্য করেছিলেন। এবার আর্জেন্টিনার ম্যাচের মিক্সড জোনে এমিলিয়েনো মার্টিনেজ, সংবাদ সম্মেলনে ব্রুনো গিমারেস বাংলাদেশ নিয়ে মন্তব্য করেছেন।

বাংলাদেশ বিশ্বকাপে খেলে না। এরপরও বাংলাদেশের সমর্থকদের ব্রাজিল-আর্জেন্টিনাকে সমর্থনের জন্য বিশ্বকাপে আলোচনা হয়। না খেলেও তাই বিশ্বকাপের অংশ হয় বাংলাদেশ। 

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন