ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ডের একাদশে বড় পরিবর্তন

Authorনিউজ রুম

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৩৫ এএম

আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ডের একাদশে বড় পরিবর্তন

বিশ্বকাপের সেমিফাইনালে আজ মুখোমুখি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচের আগে আর্জেন্টিনা তাদের একাদশে এনেছে বড় এক চমক। পিছিয়ে নেই ইংলিশরাও। কোচ থমাস টুখেল রীতিমতো চমকে দিয়েছেন একাদশে ৩ পরিবর্তন এনে।

থমাস টুখেল কোনো ঝুঁকি এড়িয়ে যাচ্ছেন না। নরওয়ের বিপক্ষে যে একাদশ খেলেছিল, সেখানে তিনি তিনটি পরিবর্তন করেছেন।

এর মধ্যে ফুলব্যাক পজিশনেই আছে ২ পরিবর্তন। আর্জেন্টিনাকে মূলত উইং আক্রমণ দিয়েই খাবি খাইয়ে দিতে চায় ইংল্যান্ড, সে বার্তাটা স্পষ্ট। রিস জেমস, জেড স্পেন্স এসেছেন এজরি কনসা, নিকো ও’রাইলির জায়গায়, দুজনই আক্রমণাত্মক ফুলব্যাক হিসেবে পরিচিত।

এদিকে আরেক পরিবর্তন হচ্ছে মিডফিল্ডে। মরগান রজার্স এসেছেন একাদশে, তার জায়গায় উইঙ্গার ননি মাদুয়েকেকে বেঞ্চে বসতে হচ্ছে। এই জায়গায় তার অন্তর্ভুক্তি জানান দিচ্ছে, মাঝমাঠে, বিশেষ করে প্রতিপক্ষের জোন ১৪ অঞ্চলের দখলও নিতে চায় ইংল্যান্ড।

ইংল্যান্ড একাদশ:
পিকফোর্ড; জেমস, স্টোনস, গেহি, স্পেন্স; অ্যান্ডারসন, রাইস; রজার্স, বেলিংহাম, গর্ডন; কেইন।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন