ঢাকা   শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

প্রথম ৪ বলে ৪ ছক্কা!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১১:২৪ পিএম

প্রথম ৪ বলে ৪ ছক্কা!

প্রথম ৪ বলে ৪ ছক্কা!

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিং সামর্থ্য নিয়ে কারো মনে সন্দেহ ছিল না। কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে নামলেই নিজেকে যথাসময়ে মেলে ধরতে পারলেন না।

তবে সাইফউদ্দিনের আজকের ‘ক্যামিও’ নিশ্চিতভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের দিকে হেলে দিল। ইনিংসের শেষ ওভার করতে এলেন ব্র্যাড ইভান্স। জিম্বাবুয়ের এই পেসারের প্রথম ৪ বলে ৪ ছক্কা মারলেন সাইফউদ্দিন। 

২১ রানের ব্যবধানে ৫ উইকেট হারানোর পর যখন মনে হচ্ছিল, ১৭০ ছোঁয়াই বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়বে; সেখানে সাইফউদ্দিনের বিধ্বংসী ব্যাটিংয়ে (১০ বলে অপরাজিত ৩১) জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। জিম্বাবুয়ের ফিল্ডাররা আজ সাতটি ক্যাচ ছেড়েছেন। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বুধবার (১৫ জুলাই) কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের কাচে ৩২ রানে হেরে যায় বাংলাদেশ। ফলে একই মাঠে আজ দ্বিতীয় ম্যাচ সফরকারীদের জন্য হয়ে দাঁড়িয়েছে সিরিজে টিকে থাকার লড়াই। 

প্রথম ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হলেও আজ আগে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান ও সাইফ হাসান উড়ন্ত শুরু এনে দেন। দুই ওপেনারই ফিফটি করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান ফিফটি পেয়েছেন। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

তবে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা ও পেসার রিচার্ড এনগারাভার দারুণ বোলিংয়ে হঠাৎই ১২০/০ থেকে ১৪১/৫-এর দলে পরিণত হয় বাংলাদেশ। 

তবে ষষ্ঠ উইকেটে ইয়াসির আলী রাব্বি ও সাইফউদ্দিন মাত্র ১৯ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিতে পারে বাংলাদেশ।

অবশ্য এতে জিম্বাবুয়েন ফিল্ডারদের ‘মাখন মাখানো হাতেরও’ অবদান আছে। একটি-দুটি নয়; সাত-সাতটি ক্যাচ ছেড়েছে সিকান্দার রাজার দল।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন