ঢাকা   রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

ভেঙ্গে গেল মেসির সেই বিশ্বরেকর্ড

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:৪৬ এএম

ভেঙ্গে গেল মেসির সেই বিশ্বরেকর্ড

ভেঙ্গে গেল মেসির সেই বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের হয়ে দুই গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এতে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়াল ১০টি। গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে উঠে এলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে তেমন গুরুত্বহীন এই ম্যাচে শুরু থেকেই খেললেন এমবাপ্পে। তবে রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের জন্য ম্যাচটা মোটেও গুরুত্বহীন ছিল না। কারণ বিশ্বকাপের সেরা গোলদাতা হওয়ার লড়াইয়ে তখনো টিকে আছেন তিনি।

শুরু থেকেই দলগত খেলার চেয়ে নিজের গোলের দিকে বেশি মনোযোগ দেখা গেছে এমবাপ্পের মধ্যে। বক্সের ভেতর নিজে থেকেই গোলের চেষ্টা করছিলেন তিনি। প্রথমার্ধে অবশ্য গোলের দেখা পাননি। ইংল্যান্ডের গোলের সময় তাকে হাসতেও দেখা যায়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই মেলে পুরস্কার। মাইকেল ওলিসের দারুণ পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে গোল করেন এমবাপ্পে। এই গোলে বিশ্বকাপে তার গোলসংখ্যা দাঁড়ায় ৯টি। এতে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে উঠে আসেন তিনি। এরপর ম্যাচের এক ঘণ্টা পেরোতেই আরেকটি গোল করেন এমবাপ্পে।

এই দুই গোলে চলতি বিশ্বকাপে লিওনেল মেসির চেয়ে দুই গোলে এগিয়ে গেলেন এমবাপ্পে। রোববার স্পেনের বিপক্ষে ফাইনালে খেলবেন মেসি। তার সামনেও এমবাপ্পেকে ধরার সুযোগ থাকছে।

এই দুই গোলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মেসিকে পেছনে ফেললেন এমবাপ্পে। তিনটি বিশ্বকাপ মিলিয়ে ফরাসি এই তারকার গোলসংখ্যা এখন ২২টি। মাত্র ২৭ বছর বয়স তার। তাই ২০৩০ বিশ্বকাপেও এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন