ঢাকা   রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

রাজধানীতে বড় পর্দায় যেসব স্থানে দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলা

Authorনিউজ রুম

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম

রাজধানীতে বড় পর্দায় যেসব স্থানে দেখা যাবে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলা

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে রাজধানী ঢাকায় বইছে উৎসবের আমেজ। ফুটবলপ্রেমীদের জন্য বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানে বড় পর্দায় আর্জেন্টিনা-স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ দেখার আয়োজন করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ফাইনাল।

এই মহাকাব্যিক লড়াই উপভোগ করতে ঢাকার ফুটবলপ্রেমীদের জন্য বিভিন্ন স্থানে আয়োজিত হয়েছে বিশাল সব ‘ওয়াচ পার্টি’। জেনে নিন রাজধানী ঢাকার কোথায় কোথায় বড় পর্দায় দেখা যাবে এই খেলা :

ফুটবল উৎসবের আমেজ পেতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হতে পারে সেরা গন্তব্য। কোকা-কোলা বাংলাদেশের সহায়তায় এখানে বরাবরের মতোই হাজার হাজার সমর্থক একসঙ্গে খেলা উপভোগ করার সুযোগ পাবেন।

এ ছাড়া হাজী মুহম্মদ মহসীন হলে থাকছে বিশেষ আয়োজন, যেখানে অতিথি হিসেবে থাকবেন জাতীয় দলের তারকা ফুটবলার জামাল ভূঁইয়া ও শেখ মোরসালিন।

বিশ্ববিদ্যালয় এলাকার পাশাপাশি খেলা দেখার ব্যবস্থা থাকছে জগন্নাথ হল ও হলপাড়া এলাকাজুড়ে। মিরপুর অঞ্চলের বাসিন্দারা যেতে পারেন মিরপুর সিটি ক্লাব মাঠ অথবা মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল ফিল্ডে। বনানীবাসীদের জন্য খোলা আকাশের নিচে খেলা দেখার চমৎকার ব্যবস্থা রাখা হয়েছে কামাল আতাতুর্ক পার্কে, যেখানে ম্যাচ শুরুর আগে থাকছে ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের গায়ক সঞ্জয়ের সরাসরি গান পরিবেশনা।

যারা একটু আরামদায়ক ও প্রিমিয়াম পরিবেশে খেলা উপভোগ করতে চান, তাদের জন্য রয়েছে বিভিন্ন পাঁচতারকা হোটেল ও কনভেনশন সেন্টারের ব্যবস্থা। রাজধানীর কারওয়ান বাজারে প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, গুলশানের দ্য আলট্রাস ফেস্টিভাল, লেকশোর গ্র্যান্ড (গুলশান-২), হোটেল আমারি ঢাকা, লে মেরিডিয়ান ও ক্রাউন প্লাজাসহ বেশ কিছু পাঁচতারা হোটেলে রয়েছে বড় পর্দায় ফাইনাল ম্যাচ দেখার সুব্যবস্থা।

এ ছাড়া গুলশান-১-এ পুলিশ প্লাজার পাশে অবস্থিত ‘এলিট কনভেনশন হল’, তেজগাঁওয়ের ‘আর্টিসান ওয়াচ পার্টি’ এবং মিরপুর টেকনিক্যাল মোড়ের পাশে অবস্থিত ‘আইসিসিএল কনভেনশন হলে’ রয়েছে বড় পর্দায় সরাসরি খেলা দেখানোর আয়োজন। তবে এসব বাণিজ্যিক ভেন্যুতে বসে খেলা উপভোগ করতে টিকিট কেটে নির্দিষ্ট ফি গুনতে হবে।

ফাইনাল ম্যাচের দিন এই ভেন্যুগুলোতে প্রচুর দর্শকের সমাগম হবে।

বার্তাবাজার/এসআইপি

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন