ঢাকা   শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

মেসির ফাইনাল খেলা নিয়ে এমবাপ্পের ভবিষ্যদ্বাণী

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০১:০১ পিএম

মেসির ফাইনাল খেলা নিয়ে এমবাপ্পের ভবিষ্যদ্বাণী

মেসির ফাইনাল খেলা নিয়ে এমবাপ্পের ভবিষ্যদ্বাণী

মেসির ফাইনাল খেলা নিয়ে এমবাপ্পের ভবিষ্যদ্বাণী

স্পোর্টস ডেস্ক : পা মাটিতেই রাখছেন কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে গোলের রেকর্ড গড়েও অতিউৎসাহী হচ্ছেন না ফ্রান্সের অধিনায়ক। বিশ্বকাপে সর্বোচ্চ ২২ গোলের রেকর্ড গড়ে জানিয়েছেন, তাকে ছাড়িয়ে যাবেন লিওনেল মেসি।

গতকাল মায়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে মেসিকে ছাড়িয়ে গেছেন এমবাপ্পে। ২৭ বছর বয়সী ফ্রান্স তারকাকে আজ ছাড়িয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন মেসি। এর জন্য আর্জেন্টিনার অধিনায়কেরও চাই জোড়া গোল।

আজ রাতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে এক গোল করলে তার পাশে বসবেন। বর্তমানে ২১ গোল নিয়ে দুইয়ে আছেন ৮ বারের ব্যালন ডি’অর জয়ী।

মেসি আজও গোল করতে পারবেন বলে বিশ্বাস এমবাপ্পের। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৪-৬ গোলে হারার পর ফক্স স্পোর্টসকে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড বলেছেন, ‘রবিবারও গোল করবেন মেসি। এটা নিশ্চিত।’

সব মিলিয়ে এবারের বিশ্বকাপে ১০ গোল করেছেন এমবাপ্পে। যা তাকে টানা দ্বিতীয়বারের মতো ‘গোল্ডেন বুট’ জয়ে সহায়তা করতে পারে। তবে অর্জন নয়, দলকে সহায়তা করতে পেরেই খুশি তিনি। ফ্রান্স ফরোয়ার্ড বলেছেন, ‘আমি শুধু চেষ্টা করেছি দলকে সহায়তা করতে। তবে বিশ্বকাপে যখন আপনি অনেক গোল করবেন তখন আপনাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবে।’

রেকর্ড গড়ার পরেও মন খারাপ এমবাপ্পের। তার মতে, বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার বিপরীতে ফাইনাল ম্যাচ খেলতে পারলেই তিনি ভীষণ খুশি হতেন। আক্ষেপ নিয়ে তিনি বলেছেন, ‘সর্বোচ্চ গোলদাতার চেয়ে আগামীকাল (আজ) ফাইনাল খেলতেই আমি বেশি পছন্দ করতাম। লিগ্যাসির জন্য হয়তো এটা ভালো, তবে এই মুহূর্তে আমার মাথায় এসবের কিছু নেই।’

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন