ঢাকা   সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে বিশ্বকাপের ফাইনাল দেখার সুযোগ

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে বিশ্বকাপের ফাইনাল দেখার সুযোগ

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে বিশ্বকাপের ফাইনাল দেখার সুযোগ

স্পোর্টস ডেস্ক : প্রস্তুত যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেডিয়াম, প্রস্তুত দুই ফাইনালিস্ট দুই দলও। ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের ফাইনাল ম্যাচে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো শিরোপাজয়ী দল স্পেন।

আজ রবিবার দিবাগত রাত ১টায় মেগা ফাইনালে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে এই দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন।

বাংলাদেশ থেকে টিভি ও অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকছে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ্বকাপের খেলা। এ ছাড়া আইস্ক্রিনেও খেলা দেখার সুযোগ থাকছে।

এ ছাড়া খেলা উপভোগ করা যাবে বিভিন্ন অ্যাপ থেকেও। স্পোর্টসজিফাই এবং স্পোর্টজেডএক্স থেকেও দেখা যাবে বিশ্বকাপের ম্যাচগুলো।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন