ঢাকা   সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অবশেষে তিন পরিবর্তন আর্জেন্টিনার শুরুর একাদশে

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১২:৪৭ এএম

অবশেষে তিন পরিবর্তন আর্জেন্টিনার শুরুর একাদশে

অবশেষে তিন পরিবর্তন আর্জেন্টিনার শুরুর একাদশে

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে আলবিসেলেস্তেরা ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জেতার ম্যাচের স্কোয়াড থেকে তিনটি পরিবর্তন এনেছে। লিওনেল স্কালোনির দলে শুরু থেকেই আছেন লিওনেল মেসি।

রাইটব্যাক বদলে ফেলেছেন স্কালোনি। নাহুয়েল মলিনার জায়গায় এসেছেন গঞ্জালো মন্তিয়েল। অ্যাতলেটিকো মাদ্রিদ খেলোয়াড় শেষ ম্যাচে সুবিধা করতে পারেননি। তার প্রান্ত দিয়েই ইংল্যান্ডের গোল এসেছিল। অন্যদিকে রিভার প্লেট ডিফেন্ডার দ্বিতীয়ার্ধে বদলি নেমে নিজের সেরা ম্যাচ খেলেছেন। তারই পুরস্কার হিসেবে ফাইনালের মূল একাদশে তিনি।

আর্জেন্টিনার লাইনআপে আরেকটি পরিবর্তন রদ্রিগো দে পলের অন্তর্ভুক্তি। সেমিফাইনালে শুরুর একাদশ থেকে বাদ পড়েছিলেন তিনি। জিউলিয়ানো সিমিওনের জায়গায় খেলবেন এই মিডফিল্ডার।

শেষ পরিবর্তনে চমক রয়েছে। বাদ পড়েছেন লিয়ান্দ্রো পারেদেস। শারীরিকভাবে শতভাগ ফিট নয় তিনি। তার জায়গা নিয়েছেন নিকোলাস গঞ্জালেজ। ইংল্যান্ডের বিপক্ষে বদলি নেমে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন তিনি।

আর্জেন্টিনার শুরুর একাদশ

গোলকিপার: এমিলিয়ানো মার্টিনেজ; ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; মিডফিল্ডার: রদ্রিগো দে পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস মাক অ্যালিস্টার, নিকোলাস গঞ্জালেজ; ফরোয়ার্ড: লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন