ঢাকা   মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

চাঞ্চল্য সৃষ্টি মেসির সেই রহস্যময় বক্তব্য ঘিরে!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:১৮ পিএম

চাঞ্চল্য সৃষ্টি মেসির সেই রহস্যময় বক্তব্য ঘিরে!

চাঞ্চল্য সৃষ্টি মেসির সেই রহস্যময় বক্তব্য ঘিরে!

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। ফাইনাল হারের রেশ এখনও কাটেনি আলবিসেলেস্তেদের। এরই মধ্যে ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশ্যে দেওয়া লিওনেল মেসির রহস্যময় একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মেসি ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের বলছেন, ‘সবাই শান্ত হও। আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে।’

 এ পর্যন্ত সব ঠিকই ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছে মেসির পরের কথাগুলো, ‘এসো সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মন দিই।’

ভিডিওতে দেখা গেছে, ড্রেসিংরুমের দরজার সামনে দাঁড়িয়ে কথাগুলো বলার সময় মেসির সতীর্থরা সবাই শান্তই ছিলেন। তবে প্রশ্ন উঠেছে, ফাইনালের আগে ফুটবলারদের কী ভুলে যাওয়ার কথা বলেন মেসি?

মেসি র কী ইঙ্গিত করছিলেন, তা পরিষ্কার না হলেও ফাইনালের আগে সমালোচনার মুখে পড়েছিল আর্জেন্টিনা দল। প্রতিপক্ষ স্পেনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে রেফারিংয়ে বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ তোলা হয়।

 ফাইনালের আগে স্পেনের ডিফেন্ডার এমেরিক লাপোর্ত বলেছিলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোয় রেফারিং নিয়ে এমন কিছু ঘটনা দেখেছি, যা সত্যিই বিস্মিত করেছে। কিছু ঘটনায় কোনো শাস্তিই দেওয়া হয়নি, বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে। তারা প্রতিপক্ষের ওপর প্রবল চাপ সৃষ্টি করে। ফুটবলে, বিশেষ করে এত বড় প্রতিযোগিতায় এসব কখনোই অনুমোদন করা উচিত নয়। কারণ, এতে প্রতিপক্ষের মনোযোগ নষ্ট হয় এবং হতাশা তৈরি হয়।’

এদিকে ফাইনাল শেষে অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটে। আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় এবং কোচিং স্টাফের সঙ্গে স্পেনের খেলোয়াড়দের সংঘর্ষ বাধে। এ অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর ঘটনার জেরে তদন্তে নেমেছে ফিফা।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন