ঢাকা   রবিবার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

‘ ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারব’

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ০২:০২ পিএম

‘ ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারব’

‘ ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারব’

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানা দুজনেই অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। নাহিদ রানা অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেও দলে রয়েছেন তাসকিন। 

আজ (শনিবার) ডাক্তার দেখানোর পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাসকিন জানিয়েছেন, শারীরিক অবস্থার আরও উন্নতি হবে বলে আশা করছেন। একই সঙ্গে খুব শিগগিরই জাতীয় দলের আরেক পেসার নাহিদ রানার সঙ্গে মাঠে নামার প্রত্যাশাও ব্যক্ত করেছেন।

তাসকিন লিখেছেন, ‘আশা করি আমাদের শারীরিক অবস্থার আরও উন্নতি হবে এবং ইনশাআল্লাহ খুব শিগগিরই আমার ভাই নাহিদ রানার সঙ্গে আবার একসঙ্গে খেলতে পারব।’

এ সময় চিকিৎসা সেবার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসক ড. ড্রর মাওরকে। পাশাপাশি বাংলাদেশি সহযোগী বাবুর অবদানের কথাও উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ডানহাতি পেসার।

আগামী ১৩ আগস্ট ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। গতকাল রাতে প্রথম দফায় ১৭ জন ক্রিকেটার অস্ট্রেলিয়ার উদ্দেশ্য দেশ ছেড়েছে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন