ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

অবিশ্বাস্য ব্যাটিং, ২৫ ছয় ও ১৫ চারে ২৩৩ রান!

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০১:৩৯ পিএম

অবিশ্বাস্য ব্যাটিং, ২৫ ছয় ও ১৫ চারে ২৩৩ রান!

অবিশ্বাস্য ব্যাটিং, ২৫ ছয় ও ১৫ চারে ২৩৩ রান!

অবিশ্বাস্য ব্যাটিং, ২৫ ছয় ও ১৫ চারে ২৩৩ রান!

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে বাজে সময় পার করছেন অভিষেক শর্মা। এমন সময়ে অবিশ্বাস্য এক ইনিংস খেললেন ভারতের ব্যাটিং তারকা। এক স্থানীয় ম্যাচে ৯১ বলে ১৫ চার ও ২৫ ছয়ে ২৩৩ রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ২৫৬.০৪।

পাঞ্জাব আন্তঃজেলা ওয়ানডে টুর্নামেন্টে এই বাঁহাতি ব্যাটার তার অমৃতসর সিনিয়র দলের হয়ে তরন তারানের বিপক্ষে এই বিস্ফোরক ইনিংস খেলেছেন। স্কোরকার্ডের ছবি এবং তার ব্যাটিংয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিষেকের দল ৫০ ওভারে ৮ উইকেটে করেছে ৫৩৩ রান।

আইসিসি র‌্যাঙ্কিংয়ের বর্তমান তিন নম্বর টি-টোয়েন্টি ব্যাটার বছর শুরু করেছিলেন এক নম্বরে থেকে। জিম্বাবুয়ে থেকে তিনি ফিরেছেন তিন ইনিংসে ৩.৬৬ গড়ে ১১ রান করে। কয়েক মাস ধরে এমন ব্যর্থতার মধ্যে ডুবে আছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টিতে ২৬.২ গড়ে করেছিলেন ১৩১ রান। আর আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ২৪.৫ গড়ে রান ৪৯! শেষ ১০টি টি-টোয়েন্টি ইনিংসে তার ফিফটি মাত্র একটি।

রানের চেয়ে তার আউটের ধরন বেশি দুশ্চিন্তায় ফেলছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন তিন ম্যাচেই আউট হয়েছেন ব্লেসিং মুজারাবানির কাছে। তিনটি ভিন্ন শট খেললেও একই ভুলে আউট হয়েছেন তিনি। অফস্টাম্পের বাইরে দিয়ে আসা গতির বল কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেননি।

অথচ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অভিষেকের গড় ছিল ৩৭.০৫, স্ট্রাইক রেট ১৯৫ এর কাছাকাছি। তারপর থেতে তার গড় নেমে ১৯.৪, স্ট্রাইক রেট ১৬৫।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন