ঢাকা   শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
রেডিও বার্তা
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

বাবার হাত আর ধরা হবে না, দুনিয়া থেকে বিদায় নিলেন মেসির বাবা

Authorনিউজ রুম

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম

বাবার হাত আর ধরা হবে না, দুনিয়া থেকে বিদায় নিলেন মেসির বাবা

লিওনেল মেসির বাবা হোর্হে মেসি মারা গেছেন বলে নিশ্চিত করেছে মেসির প্রথম ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজ। মেসির বাবার অসুস্থতার কথা জানা গিয়েছিল বিশ্বকাপ সময়েই।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ ও লা ন্যাসিয়নও ৬৮ বছর বয়সে মেসির বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে নিউয়েলস ওল্ড বয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রোজারিও শহরে ৬৮ বছর বয়সে মারা গেছেন হোর্হে মেসি। তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে ক্লাব অ্যাটলেটিকো নিওয়েলস ওল্ড বয়েজ।’

২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর কান্নায় ভেঙে পড়েছিলেন মেসি। হ্যাটট্রিক করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেসি জানিয়েছিলেন, তিনি ব্যক্তিগত একটা কঠিন সময় পার করছেন। এর কিছুদিন পর মেসি পরিবার এক বিবৃতিতে জানিয়েছিল, সিনিয়র মেসি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।

মাঠের বাইরে ছেলের ক্যারিয়ারের প্রতিটি সিদ্ধান্তে অভিভাবকের ভূমিকা পালন করতেন মেসির বাবা। সিনিয়র মেসি পেশায় ছিলেন একজন প্রশিক্ষিত রাসায়নিক প্রযুক্তিবিদ।

এর আগে নিউয়েলসের যুবদলে মাঝমাঠের খেলোয়াড় হিসেবে নিজেও ফুটবলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন, তবে সামরিক চাকরির বাধ্যবাধকতায় খেলা ছেড়ে দিতে হয়।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...
✕
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন