ঢাকা   শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Logorb
রেডিও বার্তা নিয়োগ বিজ্ঞপ্তি
খুঁজছি: বিভাগীয় প্রধান

উইকেটের পর উইকেট! তবে কী বড় ব্যবধানে জেতার পথে বাংলাদেশ?

Authorরেডিও বার্তা ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১১:২৯ এএম

উইকেটের পর উইকেট! তবে কী বড় ব্যবধানে জেতার পথে বাংলাদেশ?

উইকেটের পর উইকেট! তবে কী বড় ব্যবধানে জেতার পথে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক : উইকেটের পর উইকেট! তবে কী বড় ব্যবধানে জেতার পথে বাংলাদেশ? অস্ট্রেলিয়া শিবিরে যা শঙ্কার বাংলাদেশ ডাগআউটে সেটাই সম্ভাবনা। আর সেটা হচ্ছে খেলাটা তৃতীয় ইনিংসেই শেষ হয়ে যাওয়ার শঙ্কা বা সম্ভাবনা। নিজেদের দ্বিতীয় আর ম্যাচের তৃতীয় ইনিংসের ১১ ওভার না যেতেই অস্ট্রেলিয়ার ২ উইকেট খুইয়ে বসার ঘটনা সেটাকে বাস্তবতায় রূপ দেওয়ার আরও একটু কাছে নিয়ে এসেছে।

ইতিহাস পক্ষে কথা বলছিল না দিনের শুরু থেকেই। প্রথম সেশনে বাংলাদেশ যখন ২০০ রানের লিড নিয়ে নিল, তখনই অস্ট্রেলিয়া শিবিরে অ্যালার্মটা বেজে ওঠার কথা। বাজবেই বা না কেন? প্রায় ১৫০ বছরের ক্রিকেট খেলার ইতিহাসে যে অস্ট্রেলিয়া ২০০’র বেশি রানের লিড হজম করে জিততে পেরেছে মোটে ৩ বার। সবশেষ বার যখন হয়েছে, তার বয়সও আজ প্রায় ১৬ বছর হতে চলল!

১৯৫০ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৩৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেও ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়া। এরপর ১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে লিডটা ছিল আরও বড়, ২৯১ রানে পিছিয়ে থেকেও জিতেছিল তারা। এরপর ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে ২০০’র বেশি রানের লিড হজম করে জিততে পেরেছিল অজিরা।

তার আগে পরে আরও বহুবার প্রথম ইনিংস শেষে ২০০ রানের লিড হজম করেছে। তবে জিততে পেরেছে ওই তিন বারই। কাজটা যে কঠিন, তা মনে হচ্ছিল আগে থেকেই।

এরপর তাদের কাজটা আরও কঠিন হয়ে পড়ে হাসান মাহমুদের তোপে। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া এই পেসার আজও শুরুটা করে দিয়েছেন অজি ইনিংসে ধসের। শুরুতে জেক ওয়েদারল্ডকে বোল্ড করলেন। তার বেরিয়ে যেতে থাকা ডেলিভারিটা তাড়া করতে গিয়ে স্টাম্পে টেনে এনে বোল্ড হন তিনি। 

কিছু পর ট্র্যাভিস হেডকেও একইভাবে ফেরালেন সাজঘরে। ডেলিভারি এক, শট এক, যোগফলটাও এক। ইনিংসের ১০.২ ওভারে ২ উইকেট খুইয়ে অস্ট্রেলিয়া পড়ে গেছে বিপাকে। এখন হয়তো, ইনিংস হারের শঙ্কাটাও অজি শিবিরে মাথাচাড়া দিয়ে উঠছে একটু একটু করে।

নিয়োগ চলছে
সংবাদকর্মী আবশ্যক
রেডিও বার্তা টিমে যোগ দিয়ে ক্যারিয়ার গড়ুন
পরবর্তী সংবাদ আসছে...
লিংক কপি হয়েছে!
Radio Barta App Screen 1
Radio Barta App Screen 2
রেডিও বার্তার সব নিউজ পেতে ডাউনলোড করুন মোবাইল অ্যাপ
ক্লিক করুন